কলকাতা

Madan’s Comment: ‘ওখানে না গেলে এমন ঘটনা ঘটত না’, কসবা কাণ্ডে মদনের মন্তব্যে শোরগোল

His controversial comment draws criticism from political leaders across West Bengal.

Truth Of Bengal: দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ-এর ঘটনায় রীতিমত তপ্ত রাজ্য থেকে রাজনীতি। এরই মাঝে এক এক মহলের এক এক নেতার বক্তব্যেও ঝড় উঠছে। কসবা কাণ্ডে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র-এর(Madan’s Comment) বক্তব্যে শোরগোল। তিনি বলেন, মন্তব্য করেছেন যে, ‘যদি ওই ছাত্রী ওখানে না যেতেন তাহলে এই ঘটনা ঘটত না’। এএনআই-এ দেওয়া সাক্ষাৎকারে আর কী কী বলেছেন তৃণমূল বিধায়ক?

তিনি(Madan’s Comment) এই দিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘এই ঘটনার নিন্দা করার ভাষা আমার নেই। দুনিয়ার সবচেয়ে নোংরা কাজ এটা। কসবার এই ঘটনায় মেয়েদের কাছে, পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে। যদি চেনা-পরিচিত কেউ ডাকে, যেদিন কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, ইউনিটের কিছু বানিয়ে দেবে, যেও না, ভাল হবে না। মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটত না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, ২ জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যে এই নোংরা কাজ করেছে, সে পরিস্থিতির সুযোগ নিয়েছে। আমাদের পার্টি এমন কাজকে কখনও রেয়াত করবে না।’

উল্লেখ্য, এএনআই-এর ইন্টারভিউর ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া ভাষায় নিন্দা করেছেন বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি ক্যাপশানে লিখেছেন ‘নির্যাতিতার ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা’।

এদিকে মূল অভিযুক্তের সঙ্গে শাসক দলের একাধিক নেতা-নেত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবির প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র (Madan’s Comment) আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস এখন একটা এত বড় পার্টি যে সবাই কোনও না কোনও ভাবে এর সঙ্গে যুক্ত। কেউ সামনে থেকে আসে। কেউ পিছন থেকে আসে। কেউ পাশ থেকে আসে। আমরা সকলের সঙ্গেই ছবি তুলি। কার ভিতরে কী আছে সেটা তো সাইকোলজিস্ট ছাড়া কেউ বুঝবেন না। এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। সরকার এই ঘটনার পুরো বিরোধিতা করছে। পুলিশ তল্লাশি করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। একটা মিছিলে লাখ লাখ লোক যায়। সেখানে যদি দু’টো লোক গিয়ে ছবি তুলে বলে আমরা তৃণমূল নেতা, এখানে দেখতে হবে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী। তৃণমূল কংগ্রেস এই ঘটনার শুধু নিন্দা নয়, কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।’

Related Articles