Karun Nair-Jitesh Sharma: টেস্ট দলে সুযোগ পেয়েই বিদর্ভ ছেড়ে কর্ণাটকের পথে করুন
তবে করুণ একাই নন, তাঁর সঙ্গে নিজের রাজ্যে বরোদাতে ফিরতে চলেছেন আর এক ক্রিকেটার জিতেশ শর্মা-ও
Truth of Bengal: ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ব্যাটার করুন নায়ার। সংবাদ সংস্থা সূত্রের খবর, এরপরই ঘরোয়া ট্রফির জন্য দল বদল করছেন করুণ। তিনি ফিরে যাচ্ছেন তাঁর নিজ রাজ্য কর্ণাটকে। তবে করুণ একাই নন, তাঁর সঙ্গে নিজের রাজ্যে বরোদাতে ফিরতে চলেছেন আর এক ক্রিকেটার জিতেশ শর্মা-ও (Karun Nair-Jitesh Sharma)।
আরও পড়ুন: Bangladesh Election: আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, মত বিএনপি নেতার
করুণ কর্ণাটকের এবং জিতেশ বরোদার হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন দুই ক্রিকেটার। উল্লেখ্য, করুণ আট বছর বাদে এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় দলে সুযোগ পেলেন বিদর্ভের হয়ে ঘরোয়া ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের জেরেই। বিদর্ভের হয়ে গত মরসুমে রঞ্জি ট্রফিতে তাঁর মোট রান ছিল ৮৩৬। যা এই প্রতিযোগিতার সর্বোচ্চ রান। এর পাশাপাশি দলীপ ট্রফিতেও সাতশোর ওপরে রান করেছিলেন করুণ। ফলে তাঁর দল পরিবর্তনের সিদ্ধান্তে এক কথায় দারুণ ক্ষতিই হল বিদর্ভের। তবে অন্য কোনও কারণে নয়, একান্ত পারিবারিক কারণেই বিদর্ভ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে করুণ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে (Karun Nair-Jitesh Sharma)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
করুণের পাশাপাশি বিদর্ভ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিতেশ শর্মা-ও। ইতিমধ্যে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর নিজ রাজ্যে ফিরে আসার খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে ঘরোয়া ট্রফিতে বিদর্ভের অধিনায়ক হয়েও নজর কাড়তে ব্যর্থ হলেও সদ্য শেষ হওয়া আইপিএল-এ রজত পাতিদারদের দলের হয়ে ভালোই খেলেছিলেন জিতেশ শর্মা (Karun Nair-Jitesh Sharma)।






