Bangladesh Election: আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, মত বিএনপি নেতার
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
Truth of Bengal: বাংলাদেশে এখন একটাই আলোচনা, কবে হবে সাধারণ নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের পক্ষে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই নিয়ে চাপও বাড়ছে। সেনাবাহিনীও চায় চলতি বছরে নির্বাচন মিটিয়ে নিতে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দলনেতা আবু তাহেরকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রত্যাশার কথা জানান (Bangladesh Election) ।
আরও পড়ুন: Nasser Hussain: সিরিজ শুরুর দিনই নাসের হুসেনের হুঁশিয়ারি ম্যাককালমকে
বিএনপির পরিবারের তরফ থেকে চিকিৎসার আর্থিক অনুদান দেন অসুস্থ নেতাকে। রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপি কেন্দ্রীয়, পাবনা জেলা বিএনপি এবং চাটমোহর উপজেলা এবং পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তাকে দেখে আসার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সময় মতোই হবে নির্বাচন। রিজভি বলেন, আমরা এবার গণতন্ত্রের পথে হাঁটছি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ংকর। শেখ হাসিনা মিডিয়াকে কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। প্রসঙ্গত, ইদের দিন, ইউনূস জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, আগামী সাধারণ নির্বাচন এপ্রিল ২০২৬-এর প্রথম দিকে অনুষ্ঠিত হবে (Bangladesh Election)।
truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনী রোডম্যাপ পেশ করবে। যদিও, ইউনূসের এই ঘোষণায় অসন্তুষ্টির কথা প্রকাশ করে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল। বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, এপ্রিল মাসটি কোনও দিক থেকেই নির্বাচনের জন্য উপযুক্ত নয়। গরম, ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকে এবং এই সময়টা রমজানের ঠিক পরের সময় হয়। এছাড়াও, এই সময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষাও থাকে। লন্ডনে গিয়ে ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে বলে খবর। সূত্রের খবর, বৈঠকে তারেক রহমানও সেই কথাই জানান (Bangladesh Election)।






