খেলা

India vs England 2nd Test: ভারত ইংল্যান্ড টেস্টে নজরকাড়া বোলিং সিরাজের, একাই ৬ উইকেট

কিন্তু এক অসাধারণ পার্টনারশিপ গড়েন হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। ৩০০ রানের বেশি পার্টনারশিপ হয় দুজনের মধ্যে এবং দলকে সাহায্য করে ফলোঅন এড়াতে।

Truth of Bengal: এক টানটান উত্তেজনা ভরা পর্যায়ে পৌঁছে গেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দ্বিতীয় টেস্ট। কঠিন মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ায় আয়োজকরা। ভারতের পাহাড় সমান রানের সামনে অর্ধেক দল ১০০ রানের নিচেই প্যাভিলিয়নে ফিরে গেছিল। মনে করা হচ্ছিল আর বেশিক্ষণ টিকতে পারবে না তারা। কিন্তু এক অসাধারণ পার্টনারশিপ গড়েন হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। ৩০০ রানের বেশি পার্টনারশিপ হয় দুজনের মধ্যে এবং দলকে সাহায্য করে ফলোঅন এড়াতে। বলতে গেলে, এই মুহূর্তে এমন একটি জায়গায় পৌছে গেছে ম্যাচ, যেখান থেকে যে কেউ জিততে পারে (India vs England 2nd Test)।

আরও পড়ুনঃ WB Rain Alert: উল্টো রথে বর্ষার দাপট! দক্ষিণবঙ্গে ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তবে তৃতীয় দিনের খেলায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী। সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে টিম ইন্ডিয়ার তারকা পেসারদের মধ্যে অন্যতম মহাম্মদ সিরাজের বোলিং। ছটি উইকেট তোলেন তিনি এবং দলকে সাহায্য করেন বড় ব্যবধানের লিড নিতে। বাকি চারটে নিজের ঝুলিতে তোলেন আকাশ দ্বীপ। ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। দিনের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে এক উইকেটে ৬৪। অর্থাৎ এই মুহূর্তে শুভমান গিলরা ২৪৪ রানে এগিয়ে (India vs England 2nd Test)।

তৃতীয় দিনের খেলা শেষে সিরাজ নিজের বোলিং প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানান যে দীর্ঘদিন এই মুহূর্তটির জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। পাশাপাশি, কেন এটি বিশেষ মুহূর্ত, সেটাও জানিয়ে দেন। এছাড়া আরো একাধিক বিষয়ে নিজের মতামত জানান হায়দ্রাবাদের এই তারকা পেসার। সিরাজ বলেন, “আমাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে এটার জন্য। আমি ভালো বল করছিলাম কিন্তু উইকেট তুলতে সফল হচ্ছিলাম না। আমি এখানে শুধু চার উইকেট হল পেয়েছি। তাই এই ছয় উইকেট পাওয়া আমার কাছে অত্যন্ত স্পেশাল। আমার লক্ষ্য ছিল সঠিক জায়গায় বল করা এবং ওদের সহজে রান না করতে দেওয়া (India vs England 2nd Test)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এরপরই সিরাজকে প্রশ্ন করা হয় বুমরাহ ছাড়া বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আকাশ দীপ ও প্রসিধ, দুজনেরই এটা তৃতীয় বা চতুর্থ ম্যাচ। তাই আমি মনোযোগ দিচ্ছিলাম ধারাবাহিকতা বজায় রাখার এবং ওদের চাপে ফেলার উপর। আমি দায়িত্ব নেওয়া পছন্দ করি। চ্যালেঞ্জ ভালো লাগে। এই মুহূর্তে আমরা মোটামুটি এগিয়ে রয়েছি ইংল্যান্ডের থেকে। কিন্তু আমাদের লক্ষ্য স্কোরবোর্ডে বেশি করে রান তোলা কারণ আমরা সকলেই ওদের আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে ভালো করে পরিচিত।” এবার দেখার বিষয় চতুর্থ দিন কেমন পারফর্ম করে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ। কত রানে শেষ হয় তাদের ইনিংস, সেটাই এখন দেখার (India vs England 2nd Test)।

Related Articles