কলকাতারাজ্যের খবর

WB Rain Alert: উল্টো রথে বর্ষার দাপট! দক্ষিণবঙ্গে ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

একাধিক জেলায় শনিবার থেকে ফের শুরু হয়েছে বৃষ্টিপাত

Truth of Bengal: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখা। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার থেকে ফের শুরু হয়েছে বৃষ্টিপাত (WB Rain Alert)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, অর্থাৎ উল্টো রথের দিন, দক্ষিণবঙ্গের ৮টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ওই তালিকায় রয়েছে — বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কিছু কিছু অঞ্চলে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও (WB Rain Alert)।

আরও পড়ুনঃ Today Horoscope: খরচ, সম্পর্ক, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে কেমন থাকবে জানুন!

তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যান্য জেলাগুলিতে মূলত মাঝারি বা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (WB Rain Alert)।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়ে মূলত আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তিই থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র কিছুটা আলাদা। শনিবার ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থাকতে পারে (WB Rain Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তবে সপ্তাহের শুরুতেই বদলাবে ছবিটা। সোমবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে, রাজ্যের দুই অংশেই সপ্তাহান্তে ও সপ্তাহের শুরুতে বৃষ্টির তারতম্য থাকলেও, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের মানুষকে ভেজা-গরম অস্বস্তির সঙ্গেই মানিয়ে চলতে হবে (WB Rain Alert)।

Related Articles