Pune: পুণের বিলাসবহুল আবাসনে চাঞ্চল্য! ডেলিভারি বয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি ব্যাঙ্কের চিঠি নিয়ে ওই তরুণীর বাড়িতে পৌঁছায় অভিযুক্ত যুবক।
Truth of Bengal: পুণে শহরের অন্যতম উচ্চবিত্ত এলাকার একটি অভিজাত আবাসনে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় এক তরুণীকে তাঁর ফ্ল্যাটেই ঢুকে ধর্ষণ করেছে। তরুণীর বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি ব্যাঙ্কের চিঠি নিয়ে ওই তরুণীর বাড়িতে পৌঁছায় অভিযুক্ত যুবক। কুরিয়ারের ওটিপি নম্বর নেওয়ার জন্য তরুণী যখন ফোন আনতে ঘরে ঢোকেন, সেই সুযোগেই পিছন পিছন ভিতরে ঢুকে পড়ে যুবক। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে (Pune)।
আরও পড়ুনঃ BJP State President: শমীক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করল দল
এরপর তরুণীর মুখে একধরনের তরল স্প্রে করে দেয় অভিযুক্ত, যার ফলে তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, এরপরই ওই তরুণীকে ধর্ষণ করা হয়। যদিও তরুণী অজ্ঞান থাকায় ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।অভিযোগ ওঠে, অভিযুক্ত যুবক পালানোর আগে তরুণীর মোবাইল ফোনে নিজের একটি সেলফি তোলে এবং ফোনেই লিখে রেখে যায়, “আবার আসব” (Pune)।
পুনে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছেছে। তরল স্প্রেটি কী ধরনের ছিল এবং তার রাসায়নিক গঠন কী, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তরুণীর ফোন থেকে অভিযুক্তের ছবি মিলেছে, তার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে।ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং অনধিকার প্রবেশ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে (Pune)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তিনি আরও জানান, “তদন্তের স্বার্থে পুলিশ ১০টি আলাদা আলাদা টিম গঠন করেছে। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে।” পাশাপাশি, আবাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকেও নজর দিচ্ছে পুলিশ। এমন একটি বিলাসবহুল, উচ্চনিরাপত্তা সুনিশ্চিত আবাসনের মধ্যে কীভাবে এক অচেনা ব্যক্তি সহজে প্রবেশ করতে পারল, তা নিয়েও উঠছে প্রশ্ন (Pune)।






