খেলা

সমীরের ডেম্পোর পারফরম্যান্সের জন্য গর্বিত আমিও : আর্মান্দো কোলাসো

সুদীপ্ত ভট্টাচার্য: ডেম্পো স্পোর্টস ক্লাব। ভারতীয় ফুটবলে একটা সময় জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল মাণ্ডবী নদীর তীরের এই ক্লাবটি। একঝাঁক তারকা জাতীয় দলের জার্সিতে গোয়ার ক্লাবটি থেকেই উঠে এসেছিল। নেপথ্যে ছিলেন আর্মান্দো কোলাসো নামের এক ভদ্রলোক। যাঁর হাত ধরেই দুবার ন্যাশানাল লিগ এবং তিনবার আই লিগ খেতাব জয় করেছিল ডেম্পো। (Armando Colaco)

আরও পড়ুনঃ আর্থিক দেনার জের? কালিয়াচকে আগ্নেয়াস্ত্রসহ যুবকের আত্মহত্যার চেষ্টা

সেই সময় দলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ছিলেন সমীর নায়েক। যিনি আজকে ডেম্পোর কোচ। মাঝের কয়েক বছর ভারতীয় ফুটবলের মূল ধারা থেকে গোয়ার এই ক্লাবটি সরে গেলেও আবার তারা ধীরে ধীরে ফিরে আসতে চাইছে। সেই কারণে চলতি সুপার কাপে ডেম্পোর অংশগ্রহণ। (Armando Colaco)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অখ্যাত স্বদেশী ফুটবলারদের নিয়ে ডেম্পো প্রথমে ইস্টবেঙ্গল ও পরে মোহনবাগানকে আটকে দিয়েছে। ডেম্পোর এমন সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো-ও। এই প্রসঙ্গে ফোনে আর্মান্দোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুপার কাপে অখ্যাত ছেলেদের নিয়ে সমীর যে অসাধারণ কাজটা করেছে, তার জন্য ওকে স্যালুট জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই দলের ফুটবলারদেরও। আমি এখনও ভাবতেই পারছি না এই অখ্যাত, অনামী দলটাকে নিয়ে সমীর কিভাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রুখে দিল। সত্যিই ভারতীয় ছেলেরাও যে ফুটবলটা খেলতে পারে, তা সমীরের ছেলেরা দেখিয়ে দিল।’ (Armando Colaco)

এরপরই ডেম্পোর বর্তমান কোচ সমীরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আর্মান্দো জানান, ‘সমীর ফুটবলার হিসেবে যেমন দক্ষতার পরিচয় দিয়েছে, আশাকরি কোচ হিসেবেও তার ব্যতিক্রম হবে না। ও দীর্ঘদিন মনযোগ দিয়ে ফুটবল খেলেছে। সমীর ডেম্পোর ঘরের ছেলে। কাজেই সমীর ডেম্পোর সেন্টিমেন্টটা ভালোই বুঝবে। আমি এখনও বলছি, একটু সময় পেলে সমীরের হাত ধরেই নতুন জীবন ফিরে পাবে ডেম্পো। এবং সেই দিনটা দেখার অপেক্ষায় এখন থেকেই বসে আছি।’ (Armando Colaco)

 

 

Related Articles