খেলা

Delhi Ranji Team: হায়দরাবাদের বিপক্ষে রঞ্জি ট্রফিতে দিল্লি দলের অধিনায়ক আয়ুষ

এই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

Truth of Bengal: আগামী ১৫ অক্টোবর রঞ্জি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে অভিযান শুরু করবে দিল্লি। এই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নিজামের শহরের বিপক্ষে এই ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন আয়ুষ বাদনি। এবং সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশ ধুল (Delhi Ranji Team)।

এই ম্যাচের জন্য দিল্লি দলে পুনরায় ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার নীতিশ রানা। নীতিশকে দলে নেওয়ার ব্যাপারে ডিসিএ (দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন)-র পক্ষ থেকে সচিব অশোক শর্মা জানান, ‘নীতীশ অভিজ্ঞ খেলোয়াড়। ওকে পেয়ে দল লাভবানই হবে।’ এবং পরবর্তী ম্যাচে দিল্লির হয়ে ঋষভ পন্থের খেলার ব্যাপারেও তাঁরা আশাবাদী বলে জানান অশোকবাবু।এদিকে নীতীশকে নিয়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব যতই স্বপ্ন দেখুন না কেন, সংবাদ মাধ্যমের কাছে নাম প্রকাশ না করে এক কর্তা জানান, ‘নীতীশকে নিয়ে কেউ কেউ স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু নীতীশ এখনও পুরোপুরি সুস্থ নন।’

হায়দরাবাদ ম্যাচের জন্য, দিল্লি দলের অনুশীলন শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে। অনুশীলন হবে সেন্ট স্টিফেন গ্রাউন্ডে। এই ম্যাচের জন্য ঘোষিত দিল্লি দল-আয়ুষ বাদানি (অধিনায়ক), যশ ধুল (সহ অধিনায়ক), অর্পিত রানা, সনৎ সাঙ্গোয়ান, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সুমিত মাথুর, শিভম শর্মা, রৌনক ওয়াগহেলা, নবদীপ সাইনি, সিমরনজিৎ সিং, মনি গেরওয়াল, সিদ্ধান্ত শর্মা, ধ্রুব কৌশিক, প্রণব রাজবংশী (উইকেটরক্ষক), নীতীশ রানা, হিম্মত সিং, আয়ুষ দোষেজা, রাহুল দগ্গর, ঋত্বিক সোকেন, প্রিয়াংশ আচার্য, তেজস্বী (উইকেটরক্ষক), বৈভব কান্দপাল, রোহন রানা, আয়ন রানা।

Related Articles