রাজনীতিরাজ্যের খবর

ভোট এলেই এটা হয়, অফিস-রেস্তোরাঁয় ইডি হানা প্রসঙ্গে ঠিক কী বললেন সুজিত?

Truth Of Bengal: নির্বাচন এলেই রাজ্যে আসা-যাওয়া শুরু হয় এজেন্সির, এমনটাই বরাবর দাবি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। এবার একই সুর শোনা গেল দমকল মন্ত্রী সুজিত বসুর গলায়। শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর অফিস ও রেস্তোরাঁয় ইডি হানা প্রসঙ্গে এমনটাই তিনি দাবি করলেন। শুধু তাই নয়, এই হানাকে ‘রাজনৈতিকভাবে আক্রমণের চেষ্টা’র তকমা দিলেন তিনি।

আরও পড়ুনঃ Maria Corina: ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

সুজিত বসু বলেন, “প্রত্যেক বারই ভোট এলে এরা এটা করে থাকে। বিশেষ করে বিরোধী দলের সঙ্গে যুক্ত সকলের বাড়ি, অফিস সব জায়গায় যায়। এটা নতুন কিছু নয়। আগেও রেড করা হয়েছে। পায়নি কিছু। আসলে চাপ তৈরি করতে এটা ভোটের আগে করা হচ্ছে। নিতাইয়ের বাড়িতেও ওরা গিয়েছে। কিছু পায় না, তারপরও আসে। কোনও লোকজন তো এখানে নেই ওদের। এটা রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দমকল মন্ত্রী দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যাবে না। সুজিত বসু বলেন, “ওরা ওদের কাজ করুক। আমরা আমাদের কাজ করব। অনেক কিছু বলছে দুর্নীতি নিয়ে। প্রমাণ তো থাকতে হবে। সব জানে এখানকার মানুষ। আমার সার্টিফিকেট মানুষই।” প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালেও ইডি হানার মুখে পড়তে হয়েছিল সুজিত বসুকে। তবে এদিন তাঁর অফিস ও রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালান আধিকারিকরা।

Related Articles