খেলা

Cricketer Death: হৃদয়বিদারক! ছক্কা মেরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার, কেন? দেখুন ভিডিও

Truth Of Bengal: জীবন-মৃত্যু দুই অধরা। তা আবারও প্রমাণ করল এই হৃদয়বিদারক ঘটনা(Cricketer Death)। সবকিছু স্বাভাবিক, কিন্তু ছক্কা মারার পর‌ই মুহুর্তের মধ্যেই হৃদরোগে আক্রান্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে পঞ্জাবে। সেই হৃদয়বিদারক এর মুহুর্ত এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

ভাইরাল ভিডিয়ো-তে দেখা যায়, হর্জিৎ সিং পাঞ্জাবের ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে ব্যাট করছিলেন। দুরন্ত ছক্কা মারার পর তিনি কয়েক পা এগিয়ে পিচের মাঝখানে গিয়ে ব্যাট ধরে বসে পড়েন। ওদিকে এগিয়ে আসেন ক্রিকেটার সতীর্থ। তার পর হঠাৎ-ই মুখ থুবড়ে পড়ে যান হর্জিৎ।

[আরও পড়ুন: Swapan Debnath: সাফাই অভিযানে কাস্তে- ঝাড়ু হাতে মন্ত্রী স্বপন দেবনাথ]

প্রথমে বোঝা না গেলেও পরে ঘটনাটি স্পষ্ট হয়। তড়িঘড়ি তাঁকে তোলার চেষ্টা করে সতীর্থ। বিপদ বুঝতে পেরে দৌড়ে আসেন বাকিরাও। তাঁকে সিপিআরও দেওয়া হয়েছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই প্রাণ হারালেন ক্রিকেটার(Cricketer Death)।

[আরও পড়ুন: Ahmedabad plane crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা কেন্দ্রের! পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি বিরোধীদের]

উল্লেখ্য, এপ্রিলে এই একই রকম ঘটনা ঘেটেছে তেলেঙ্গানাতেও। সিএমআর কলেজে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মাঠের মাঝেই এক বি.টেক পড়ুয়া হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি(Cricketer Death)।

Related Articles