খেলা

Sociedade Esportiva Palmeiras: ক্লাব বিশ্বকাপে শেষ আটে ব্লুজদের পাশাপাশি পৌঁছল পালমেইরাস-ও

অপর ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে নামমাত্র গোলে পরাজিত হয় বোটাফোগো।

Truth of Bengal:  চলতি বছরের ক্লাব বিশ্বকাপে শনিবার চেলসি মুখোমুখি হয়েছিল বেনফিকার। এবং অপর ম্যাচে পালমেইরাস মাঠে নেমেছিল বোটাফোগো। ম্যাচে ব্লুজরা ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে ১০ জনের বেনফিকাকে। অপর ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে নামমাত্র গোলে পরাজিত হয় বোটাফোগো।(Sociedade Esportiva Palmeiras)

সাধারণত ফুটবল নকআউট পর্বের কোনও ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে শেষ না হলে মাঝের বিরতি ও দুই অর্ধের যোগ করা অতিরিক্ত সময় ও পেনাল্টি নিয়ে মোট দুই ঘণ্টার বেশি হওয়ার কথা নয়। কিন্তু চেলসি বনাম বেনফিকার ম্যাচ শেষ হতে সময় লাগল পাঁচ ঘণ্টা। যা শুনে হয়ত হতবাক হবেন সকলেই। হ্যাঁ এটাই ঘটেছে। অবশ্য তার পিছনে অন্য কোনও কারণ নয়। শার্লটের ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে ব্লুজদের ম্যাচ চলাকালীন ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাই এর জন্য দায়ী। শেষ পর্যন্ত রেফারি যখন ম্যাচ পুনরায় চালু করেন, ততক্ষণে দুই ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে।(Sociedade Esportiva Palmeiras)

[আরও পড়ুনঃ Cricketer Death: হৃদয়বিদারক! ছক্কা মেরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার, কেন? দেখুন ভিডিও]

ম্যাচের ৮৬ মিনিটে আবহাওয়ার এই রকম পরিবর্তনের ফলেই ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেন রেফারি। সেই সময় এঞ্জো মার্সেকার দল রিস জেমসের করা গোলে এগিয়ে ছিল এরপর খেলা পুনরায় শুরু হওয়ার পর ৯২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনফিকার ফুটবলার জিয়ানলুকা। বেনফিকা অবশ্য সমতায় ফেরে অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায়। পর্তুগালের ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তুলে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

ম্যাচের ফল ১-১ হতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু ততক্ষণে ঘড়ির কাঁটায় চার ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ফলে যেহেতু নক আউট পর্বের ম্যাচ, তাই ফলাফলের জন্য আরও আধঘণ্টা সময় লাগে। তবে অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে কোনও পক্ষই গোলের দেখা পায় না। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই যেন বেনফিকার ওপর দিয়ে বয়ে যায় চেলসি নামক একটা সাইক্লোন। একটা নয়, পর পর তিনিট গোল করে ফেলে ব্লুজরা। প্রথমে এনকুকু, তারপর একে একে নেতো এবং ডিউসবারি স্কোরসিটে নাম তুলে চেলসিকে পৌঁছে দেন চলতি বছরের ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয়।(Sociedade Esportiva Palmeiras)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বড় ব্যবধানে ম্যাচে জয়, তবুও বিরক্তি প্রকাশ করতে ছাড়লেন না চেলসি-র কোচ এঞ্জো। ম্যাচে দীর্ঘ সময় বিরতির পথে কেন হাঁটলেন রেফারি, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। চলতি বছরের ক্লাব বিশ্বকাপে প্রাকৃতিক কারণে ম্যাচ বন্ধের ঘটনা নতুন নয়। চেলসি বনাম বেনফিকা ম্যাচের আগেও মোট ছয়বার ম্যাচ বন্ধের ঘটনা ঘটেছে।

প্রি কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে বোটাফোগোকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এই ম্যাচের ফলাফলের জন্যও অপেক্ষা করতে হয় অতিরিক্ত সময় পর্যন্ত। নির্ধারিত সময়ে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। ম্যাচের ১০০ মিনিটের মাথায় ব্লাজিলের ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন পাওলিনো। গোলের মিনিট ছয়েক বাদে পালমেইরাসের ফুটবলার গোমেজ লাল কার্ড দেখলেও জয় আটকায়নি ব্রাজিলের দলটির।

 

Related Articles