খেলা

Club World Cup: ‘বুড়ো’ রামোসের ভেলকিতে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই হড়কে গেল ইন্টার

কিন্তু তাঁর খেলায় ধার বা ক্ষিপ্রতা যেন আগের মতোই রয়েছেন তা ফের একবার মঙ্গলবার চলতি বছরের ক্লাব বিশ্বকাপের আসরে প্রমাণ করে দিলেন সার্জিও রামোস।

Truth of Bengal: কে বলে তাঁর বয়স হয়েছে। কে বলে তিনি বদলে গিয়েছেন। কে বলে আগের থেকে তাঁর খেলায় ধার কমেছে! হয়ত বয়স কিছুটা বেড়েছে ঠিক কথাই, কিন্তু তাঁর খেলায় ধার বা ক্ষিপ্রতা যেন আগের মতোই রয়েছেন তা ফের একবার মঙ্গলবার চলতি বছরের ক্লাব বিশ্বকাপের আসরে প্রমাণ করে দিলেন সার্জিও রামোস। মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে এই রামোসের কাছেই স্বপ্নভঙ্গ হল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের। ম্যাচ শেষ হল ১-১ গোলে (Club World Cup)।

একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজেকে উচ্চতার শিখের নিয়ে গিয়েছিলেন ডিফেন্ডার সার্হিও রামোস। বর্তমানে রিয়াল ছেড়ে রামোস এখন মেক্সিকোর ক্লাব মন্তরের ফুটবলার। সেই ক্লাবের জার্সি গায়েই এবারের ক্লাব বিশ্বকাপে খেলছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করেছিলেন এই ম্যাচে প্রতিপক্ষ মন্তেরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইতালির ক্লাবটি। কিন্তু ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইতিলিয়ান জায়ান্টরা। ম্যাচের বয়স ২৫ মিনিট রামোসের হেড ইন্টারের গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। গোল খেয়েই সম্বিত ফেরে ইন্টারের ফুটবলারদের। এরপরই প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকেন তাঁরা। অবশ্য প্রথমার্ধের অন্তিম লগ্নে এসে খেলায় সমতা ফেরায় ইন্টার। এ ক্ষেত্রে ইতালিয়ান ক্লাবের হয়ে স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টিনার ফুটবলার লাওতারো মার্তিনেজ (Club World Cup)।

আরও পড়ুন: AC Local Train: শীঘ্রই চলবে এসি লোকাল, শিয়ালদা রানাঘাট শাখায় হল ট্রায়াল রান

তবে এই ম্যাচে শুধু গোল করাই নয়, দলের হয়ে রক্ষণভাগেও যথেষ্ট সপ্রতিভ ছিলেন রামোস। ৩৯ বছর বয়সে এসেও ক্লাব বিশ্বকাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে তাঁর এই পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি মেক্সিকান ক্লাবের কর্তা থেকে শুরু করে সমর্থক সকলেই।

অপর দিকে ক্লাব বিশ্বকাপের অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে আটকে গেল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে-র বিপক্ষে। এই ম্যাচে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। রামোসের মত নিজের বর্তমান ক্লাব ফ্লুমিন্সের বিপক্ষে জ্বলে উঠলেন বছর ৪০-র এর ফুটবলার থিয়াগো সিলভা। একই সঙ্গে ফ্লুমিন্সের হয়ে দুরন্ত লড়াই করলেন ৪৪ বছর বয়সী গোলরক্ষক ফাবিও। তাঁর বিশ্বস্ত হাতই অনেক ক্ষেত্রে বিপদের হাত থেকে দলকে বাঁচিয়ে দিয়েছিল। ফলে রামোসের মত ফুটবলপ্রেমীদের প্রশংসা পেয়েছেন থিয়াগো সিলভা এবং ফ্যাবিও দুই ফুটবলারই (Club World Cup)।

Truth of Bengal Facebook Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এই দুই ম্যাচ ড্র হলেও, অপর ম্যাচে রিভার প্লেট ৩-১ গোলে পরাজিত করেছে উরাওয়া রেডসকে। অপর ম্যাচে সানডাউন্স পরাজিত করেছে জাপানের ক্লাব উলসান-কে। খেলার ফল ১-০। সানডাউন্সের হয়ে জয়সূচক গোলটি করেন ইকরাম রেনার্স।

Related Articles