রাজ্যের খবর

AC Local Train: শীঘ্রই চলবে এসি লোকাল, শিয়ালদা রানাঘাট শাখায় হল ট্রায়াল রান

স্বাভাবিকভাবেই তীব্র গরমের মধ্যে নিত্যযাত্রীদের ট্রেনযাত্রা হতে চলেছে এবার অনেকটাই স্বস্তিদায়ক।

Truth of Bengal: ট্রায়ালের মধ্য দিয়েই আরও এক ধাপ এগিয়ে গেল প্রস্তুতি। নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ছুটতে চলেছে এসি লোকাল ট্রেন। স্বাভাবিকভাবেই তীব্র গরমের মধ্যে নিত্যযাত্রীদের ট্রেনযাত্রা হতে চলেছে এবার অনেকটাই স্বস্তিদায়ক। আগামী আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হতে চলেছে এই এসি লোকাল ট্রেন (Ac Local Train)।

আরও পড়ুন: Kolkata High Court: ১০০ দিনের কাজের লড়াইয়ে জয় রাজ্য সরকারের, বড় নির্দেশ আদালতের

তীব্র গরমে হাঁসফাঁস সর্বদাই হাঁসফাঁস অবস্থা হয় জনসাধারণের। সেই গরমকে সঙ্গী করেই ট্রেনযাত্রা করতে হয় নিত্যযাত্রীদের। এই হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে রেহাই পেতেই যাত্রীস্বার্থে রেলের তরফ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ। যাত্রীদের কথা চিন্তা করেই নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল। আর এই ট্রায়ালের মধ্যে দিয়েই প্রস্তুতির কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল। তবে এই লোকাল ট্রেন কোন কোন স্টশনে থামবে, সেই সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি (Ac Local Train)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল মানুষের। সেই পরিস্থিতে ট্রেনযাত্রা হয়ে ওঠে যথেষ্টই কষ্টের। সেই কষ্টের পরিস্থিতি থেকে রেহাই পেতে এসি ট্রেনের দাবি ছিল নিত্যযাত্রীদের। এবার যাত্রীদের সেই দাবিই মেনে নিল রেল। রেলের তরফ থেকে জানানো হল, যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে এবার। চালু হতে চলেছে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এসি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, আগামী কিছু দিনের মধ্যেই এই সম্পূর্ণভাবে এই লোকাল ট্রেন চালু হতে চলেছে। রেলের তরফ থেকে এই এসি লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়েছিল আগেই। আপাতত দেওয়া হয়েছে ১২ কোচের দুটি রেক। জানা যাচ্ছে এই লোকাল ট্রেনের ধরণ অনেকটাই মেট্রোর মতো। স্টেশনে পৌঁছনোর পর খুলে যাবে ট্রেনের দরজা। আবার প্ল্যাটফর্ম ছাড়লে ফের বন্ধ হয়ে  যাবে ট্রেনের দরজা (Ac Local Train)।

Related Articles