Patoldanga Double Suicide: পটলডাঙ্গা স্ট্রিটে রহস্যমৃত্য, বন্ধ ঘর থেকে উদ্ধার কাকা-ভাইপোর মৃতদেহ
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একসঙ্গে থাকতেন পলাশ ও নীলাঞ্জন।
Truth of Bengal: শহরের বুকে ফের চাঞ্চল্যকর মৃত্যু! শুক্রবার বিকেলে উত্তর কলকাতার পটলডাঙা স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হল কাকা-ভাইপোর নিথর দেহ। মৃতদের নাম পলাশ বসু (৭০) ও নীলাঞ্জন বসু (৫১)। দু’জনেই ৪৫ নম্বর পটলডাঙা স্ট্রিটের একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা (Patoldanga Double Suicide)।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একসঙ্গে থাকতেন পলাশ ও নীলাঞ্জন। এলাকার কেউই কোনওদিন তাঁদের সঙ্গে কোনও সমস্যা কিংবা ঝামেলার কথা বলেননি। বরং তাঁরা অনেকটাই একান্তে থাকতেন বলে দাবি প্রতিবেশীদের। তবে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তাঁরা। বাজারে প্রচুর ধারবাকি হয়েছিল বলে স্থানীয়দের দাবি (Patoldanga Double Suicide)।
আরও পড়ুনঃ Katwa Blast: কাটোয়ায় বোমা বিস্ফোরণে মৃত ১, আহত ৩, গ্রেফতার ১
ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। বেশ কয়েকজন ব্যক্তি এসে ওই বাড়িতে পলাশ-নীলাঞ্জনদের খোঁজ নিতে শুরু করেন। বারবার ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় সন্দেহ দানা বাঁধে। প্রতিবেশীদের বিষয়টি জানানো হয়। তাঁদের মধ্যে কেউ কেউ দাবি করেন, ওই ব্যক্তিরা সম্ভবত পাওনাদার ছিলেন। নীলাঞ্জনের নামেই বাজারে বহু টাকা পাওনা ছিল (Patoldanga Double Suicide)।
খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির মালিকও এসে পৌঁছন। পুলিশ যখন দরজা ভাঙে, তখনই স্পষ্ট হয় ভয়ঙ্কর বাস্তব। ঘরের ভিতর থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার হয়। শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা (Patoldanga Double Suicide)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তবে কী কারণে এমন সিদ্ধান্ত? শুধুই আর্থিক চাপ? আত্মহত্যা নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য? এসব প্রশ্নের জবাব পেতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য।






