খেলা

Irfan Pathan: স্টোকসের প্রশংসা ইরফানের, ভারতকে খোঁচা দিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে

বহু প্রাক্তন তারকাও ইংল্যান্ডের আগ্রাসী মনোভাব নিয়ে ম্যাচের পঞ্চম দিনে বল করতে নামার প্রশংসা করেছেন।

Truth of Bengal: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে এগিয়ে বেন স্টোকস ও তাঁর বাহিনী। এই পর্যন্ত সিরিজের ফলাফল ২-১। লর্ডস টেস্টে অল্প রান ডিফেন্ড করে যেভাবে ইংল্যান্ড জয় পেয়েছে, তা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করলেও মুগ্ধ করেছে ইংল্যান্ড সহ অন্যান্য দেশের ক্রিকেটপ্রেমীদের। বহু প্রাক্তন তারকাও ইংল্যান্ডের আগ্রাসী মনোভাব নিয়ে ম্যাচের পঞ্চম দিনে বল করতে নামার প্রশংসা করেছেন। এক কথায় বলতে গেলে, কিভাবে হারা ম্যাচ জিততে হয়, তার উদাহরণ তৈরি করেছে ইংল্যান্ড। (Irfan Pathan)

[আরও পড়ুনঃ Satyajit House: বাংলাদেশে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি, তিব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের]

দলের অধিনায়ক বেন স্টোকস যেভাবে চাপ সামলে দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে জয়ের মাধ্যমে, তার প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। শুধু তাই নয়, ময়দানে কিভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভুলে স্টোকস নিজের সেরাটা দিয়েছেন, সেটারও প্রশংসা করেছেন তিনি এবং একপ্রকার কটাক্ষ করেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। কোথায় ইংল্যান্ড ভারতের চেয়ে এগিয়ে ছিল, সেই দিকটাই ইরফান তুলে ধরেছেন। (Irfan Pathan)

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, “বেন স্টোকস প্রায় ১০ ওভারের একটা ম্যারাথন স্পেল বোলিং করেছে। ও একটা ৪ডি প্লেয়ার। ব্যাটিং ও বোলিং করার পাশাপাশি ঋষভ পান্থকে রান আউট করে প্যাভিলিয়ন ফিরিয়েছে। কিন্তু ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেনি, যা ভারতে হয়। ও এসব নিয়ে ভাবেইনি। ও স্পেলের পর স্পেল বোলিং করে গেছে। ও যদি সেটা করে দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তো পিছিয়ে ছিলাম।” (Irfan Pathan)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

প্রসঙ্গত, লর্ড্স টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভারত ও ইংল্যান্ড দুজনেই অলআউট হয়েছিল ৩৮৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের গোটা দল প্যাভিলিয়নে ফিরে যায় ১৯২ রানে। জবাবে সেই টোটাল তাড়া করতে নেমে ১৭০ রানে গুটিয়ে যান শুভমান গিলরা। ২২ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ইংল্যান্ড এবং সিরিজে এগিয়ে যায় ২-১ ফলাফলে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে। ভারতের কাছে ঘুরে দাঁড়াতে হলে এখন চতুর্থ টেস্ট জিততেই হবে। এবার দেখার বিষয় সেখানে তারা কি করে।

Related Articles