খেলা

West Indies: মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ! অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হোয়াইটওয়াশ

রং সেই দেশের ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে সিরিজের অন্তিম ম্যাচটি হয়তো জিতবে তারা।

Truth of Bengal: এই মুহূর্তে গোটা ওয়েস্ট ইন্ডিজ  (West Indies) হতাশ যেভাবে দল লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেভাবে ম্যাচটি হেরেছে তারা, তা অনেকেই কল্পনা করতে পারেননি। বরং সেই দেশের ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে সিরিজের অন্তিম ম্যাচটি হয়তো জিতবে তারা। তার উপর লক্ষ্যমাত্রাও বেশ কম ছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ উল্টোটা হয়। বলা ভালো, ভয়াবহ হয়। ২৭ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। অজিদের বোলিং আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারেনি।

[আরও পড়ুনঃ Irfan Pathan: স্টোকসের প্রশংসা ইরফানের, ভারতকে খোঁচা দিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে]

এই বীভৎস পরাজয়ের সাক্ষী হওয়ার পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। তাদের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরা আশা করছেন যে আগামী সিরিজের আগে দলে বহু পরিবর্তন দেখা যেতে পারে। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে কোচ বা অধিনায়কও পাল্টানো হতে পারে। (West Indies)

তবে এবার দলের এই ব্যর্থতাকে কেন্দ্র করে বড় বার্তা দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা কার্ল হুপার। তিনি জানান যে এখন দলের উচিত সবকিছু ভুলে পরবর্তী সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করা। কার্ল বলেন, “আমি ফলাফল নিয়ে খুবই হতাশ। আমার মনে হয়েছিল যে গত কয়েক বছর ধরে আমরা নতুন কিছু তৈরি করছি। কিন্তু তারপর এই পরিণতি দেখে মনে হচ্ছে সবটাই ব্যর্থ হয়ে গেছে। সামনে আরো কঠিন প্রতিদ্বন্দ্বী। তাই যা হয়ে গেছে তা ভুলে গিয়ে দলের উচিত নিজেদের তৈরি করার আসন্ন সিরিজের জন্য।” (West Indies)

[লিঙ্কঃ ]

প্রসঙ্গত, সাবাইনা পার্ক টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২২৫ রানে। জবাবে লিড নিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৪৩ রানে। ৮২ রানের লিড নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে মাত্র ১২১ রান। ২০৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ২৭ রানে। ১৭৬ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলার পাশাপাশি ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে অজিরা। ম্যাচের ও সিরিজের সেরা ঘোষণা করা হয় মিচেল স্টার্ককে। (West Indies)

Related Articles