আন্তর্জাতিক

Satyajit House: বাংলাদেশে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি, তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের

Satyajit Ray’s ancestral house in Mymensingh, Bangladesh, is being demolished, triggering strong reactions from Indian CM Mamata Banerjee and the Indian government.

Truth Of Bengal: ওপার বাংলায় ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি (Satyajit House)। ময়মনসিংহে হরিকিশোর রায় রোডে এই পৈত্রিক ভিটে শিশু অ্যাকাদেমির ভবন হিসাবে ব্যবহার হত। কিন্তু তা এখন ভেঙে ফেলা হচ্ছে জেনে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও ভারত সরকার। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দুই সরকার।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করে লেখেন, ‘খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত (Satyajit House)। ‘

সেই সঙ্গে বাড়িটিকে রক্ষা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। বিষয়টির ওপর ভারত সরকারকে নজর দেওয়ার অনুরোধ করে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।’

এরপরই বাংলাদেশকে সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি ভাঙার সিদ্ধান্তকে পুর্বিবেচনা করতে বলেছে ভারত সরকার। উল্লেখ করা হয়েছে বাড়ির ঐতিহাসিক গুরুত্ব, বাংলার সংস্কৃতির সঙ্গে তার যে যোগাযাগ তাও। বাড়ি ভাঙার পরিবর্তে তা পুনর্নির্মাণ করে সাহিত্য়ের মিউজিয়াম করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যনে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধকে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। এতে ভারত সরকারও সহযোগিতা করবে বলে প্রস্তাব দিয়েছে (Satyajit House)।

Related Articles