ম্যাচ হারার পাশাপাশি জরিমানার কবলেও হার্দিক বাহিনী
Hardik's team loses the match and is also fined
Truth Of Bengal: মঙ্গলবার আইপিএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল শুভমন গিলের গুজরাট টাইটান্স। ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে শুভমন বাহিনী। তবে ম্যাচ হেরে পয়েন্ট হারানোই শুধু নয়, গোটা হার্দিক বাহিনীকেই পড়তে হয়েছে জরিমানার কবলে। স্লো-ওভার রেটিংয়ের জন্য মুম্বই দলকে জরিমানা করা হয়েছে। তবে দলীয় সতীর্থদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে।
এর পাশাপাশি জরিমানার কবলে পড়েছেন গুজরাট টাইটান্স দলের প্রধান কোচ আশীষ নেহেরাও। ম্যাচ চলাকালীন অখেলোয়াড়চিত ব্যবহার করার জন্যই জরিমানার কবলে পড়েছেন নেহেরা। তাঁকে আর্থিক জরিমানার পাশাপাশি, ডিমোরিট পয়েন্টও কেটে নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে আইপিএল-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মরসুমে স্লো ওভাররেটিংয়ের জন্য হার্দিক পান্ডিয়ার দল দ্বিতীয়বার আর্থিক জরিমানার কবলে পড়ল। তাই মুম্বই দলনেতা হার্দিককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদের পাশাপাশি জরিমানার কলবে পড়েছেন মুম্বই দলের ইমপ্যাক্ট ও বদলি ক্রিকেটাররাও। তাঁদের মোট ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
একে তো ম্যাচে হার, তার ওপর আবার আর্থিক জরিমানার মুখে গোটা দল। তবে ম্যাচ শেষে এই হারের দায় নিজের কাঁধেই তুলে নিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের হার্দিক জানান, ‘গুজরাটের বিপক্ষে ম্যাচে হারের জন্য আমিই পুরোপুরি দায়ী।’
প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাচে ডিএলএস-র কারণে শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১৫ রান। কিন্তু সেই সময়ও বৃষ্টি শুরু হয়। কিন্তু মুম্বইয়ের বোলার দীপক চাহার যেভাবে রান দিচ্ছিলেন, তাতে চাপ বাড়তে থাকে হার্দিকদের। ম্যাচ জয়ের জন্য শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু গুজরাট ব্যাটার আর্শাদ খানের শট মিড-অফে দাঁড়ানো হার্দিকের হাতে জমা পড়লেও তিনি রান আউটের সুযোগ হারালেন। এখানেই ম্যাচের ভাগ্য শেষ হয়ে গেল মুম্বইয়ের।
ব্যাটের পাশাপাশি বল হাতেও ব্যর্থ মুম্বই অধিনায়ক। সব মিলিয়ে ১৮ রান দেন তিনি। হার্দিক শুধু একাই নন, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচও মিস করেন তিলক। এটাও কি ম্যাচের টার্নিং পয়েন্ট। মুম্বই অধিায়ক বলেন, ‘ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিলকের ক্যাচ মিস। এবং শেষ ওভারে নো বল। এই বিষয়গুলি একেবারেই মেনে নেওয়া যায় না। আমার চোখে এগুলো অপরাধ বলেই গণ্য হয়। তবে সব শেষে বলি, ম্যাচ হারলেও ছেলেদের লড়াই দেখে আমি খুশি। ওরা সাধ্যমত লড়াই করেছে।’






