FC Barcelona: লা লিগায় নয় জনের মালোরকাকে হারাল বার্সা, মেজর লিগে মাঠে ফিরে মিয়ামির হয়ে গোল লিও-র
এবার ক্যাম্প ন্যুর ক্লাবটির হয়ে গোল করেন ফেরান টোরেস।
Truth of Bengal: এস্তাদি মোলারকা স্টেডিয়ামে তখন লা লিগার ম্যাচে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার বিরুদ্ধে তখন জোরদার লড়াই করার চেষ্টা করছে মালোরকা। ইতিমধ্যে তখন দুই গোলে পিছিয়ে পড়েছে তারা। এরপরই ঘটল সেই ঘটনা। ম্যাচের বয়স তখন ৩৩ মিনিট ও ৩৯ মিনিটে দুটি লাল কার্ড দেখলেন মালোরকার ফুটবলার মানু মোরলানেস প্রথমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই ধাক্কা কাটতে না কাটতেই ৩৯ মিনিটে আবার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভিদাত মুড়িকি। এখানেই শেষ হয়ে গেল কাতালানদের বিরুদ্ধে মালোরকা-র দেখা লড়াইয়ের যাবতীয় স্বপ্ন। বার্সা ম্যাচটি জিতল ৩-০ গোলের ব্যবধানে।(FC Barcelona)
[আরও পড়ুনঃ মানসিক চাপে আত্মঘাতী! হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ]
শনিবার ম্যাচের ৭ মিনিটে বার্সাকে প্রথম এগিয়ে দেন রাফিনা। ২৩ মিনিটে তাদের দ্বিতীয় গোল পেয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। এবার ক্যাম্প ন্যুর ক্লাবটির হয়ে গোল করেন ফেরান টোরেস। এই গোলের পর পর দুটি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোলারকার দুই ফুটবলার। ফলে বাকি সময়টা তাদের ৯ জনেই খেলতে হয়। বার্সা তাদের তৃতীয় গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। ক্যাম্প ন্যুর দলটির হয়ে ব্যবদান বাড়ান লামিনে ইয়ামল।(FC Barcelona)
অপর দিকে মেজর লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল লিওনেল মেসি, সুয়ারেজদের ইন্টার মিয়ামি। প্রতিপক্ষ লা গ্যালেক্সি-কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করল মিয়ামি। দীর্ঘ দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবার মাঠে ফিরেই স্বমহিমায় দেখা দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
মিয়ামি তাদের প্রথম গোলের দেখা পায় ৪৩ মিনিটে। মিয়ামিকে প্রথম এগিয়ে দেন জর্দি আলবা। এরপর লা গ্যালেক্সি সমতায় ফেরে ম্যাচের ৫৯ মিনিটে। জোশেফ পেনসিলের গোল করেন গ্যালেক্সির হয়ে। বিরতির পর থেকে অনেকটা সময় মিয়ামি চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারছিল না। অবশেষে ম্যাচের প্রায় অন্তিম লগ্নে এসে মিয়ামির হয়ে ব্যবধান বাড়ান সেই লিওনেল মেসি। মিয়ামি তাদের তৃতীয় গোলটি পায় ৮৯ মিনিটে। এবার তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। ম্যাচে জিতে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকল মিয়ামি। তাদের সংগ্রহ ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট। তালিকার শীর্ষে আছে ফিলাডেলফিয়া। মেসি-সুয়ারেজরা এরপর আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ তাইগ্রেস ইউএএনএল।(FC Barcelona)





