রাজ্যের খবর

Baranagar: তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, আটক তিন মহিলা

কী কারণে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Truth Of Bengal: বরানগর (Baranagar) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অঞ্জন পালের বাড়িতে চালানো হয়েছে হামলা ১৪ আগস্ট মধ্যরাতে। ঘটনায় আতঙ্কিত অঞ্জন পাল বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মূল অভিযুক্ত সহ তিনজন মহিলাকে আটক করা হয়। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: FC Barcelona: লা লিগায় নয় জনের মালোরকাকে হারাল বার্সা,  মেজর লিগে মাঠে ফিরে মিয়ামির হয়ে গোল লিও-র]

ঘটনা প্রসঙ্গে অঞ্জন পালের বক্তব্য, “আমি শুয়ে পড়েছিলাম। অফিস ঘরের দরজায় হঠাৎ আওয়াজ হয়। প্রথমে ভাবলাম পতাকা লাগাচ্ছে পাড়ার ছেলেরা। পরে জানলার কাঁচ ভাঙার আওয়াজ পাই। পরে দেখি মদ্যপ অবস্থায় থাকা বছর ২৬এর একজন মেয়ে ডান্ডা হাতে দরজায় মারছে। কিছুক্ষণ পর আরও দুজন মেয়ে তাঁর সঙ্গে যোগ দেয়।” তাঁর ধারণা রাত দখলের মেয়েরা এই কীর্তির (Baranagar) সঙ্গে যুক্ত।

[আরও পড়ুন: মানসিক চাপে আত্মঘাতী! হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ]

অঞ্জন পালের বাড়িতে বসানো সিসিটিভিতে সমস্ত ঘটনাটি ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় থাকা ওই মহিলা ছুটে এসে বাঁশ হাতে হামলা চালানো শুরু করেন। জানালার কাঁচ ভাঙতে গিয়ে তিনি ড্রেনেও পড়ে যান। স্থানীয়রা ছুটে আসেন আওয়াজ পেয়ে। মহিলার দুই সঙ্গীও সেখানে আসেন এবং তাঁরাও মদ্যপ অবস্থায় ছিলেন। এবার দেখার বিষয়ে যে পুলিশ তদন্ত করে কি পায়। কাদের নাম উঠে আসে, সেটাই এখন দেখার।

Related Articles