খেলা

Asia Cup: ভারত-পাক ম্যাচের রেফারি পাইক্রফটকে বহাল রেখে পিসিবি-র দাবি খারিজ আইসিসি-র

প্রসঙ্গত, ভারত-পাক ম্যাচের পর মাঠে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার পাশাপাশি সাজঘরে প্রবেশের পর ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

Truth of Bengal: না, কোনও কিছুতেই কাজ হল না। গত রবিবার এশিয়া কাপের আসরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের পর কেন ভারতীয় ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যতা দেখাননি তা নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকি ভারতের পাশাপাশি ওই ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও এবারের এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি আইসিসির কাছে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবির-এই দাবিগুলি সরাসরি খারিজ করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এমনটাই দাবি করেছে একটি সংবাদমাধ্যম। ওই সংবাদমাধ্যম আরও দাবি করেছে, এই ব্যাপারে আইসিসি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি প্রকাশ না করলেও, তাদের পক্ষ থেকে নাকি ইতিমধ্যেই চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Asia Cup)।

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট হতে পারতেন,চার্লি কার্ককে নিয়ে বড় মন্তব্য নাভারোর

প্রসঙ্গত, ভারত-পাক ম্যাচের পর মাঠে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার পাশাপাশি সাজঘরে প্রবেশের পর ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার ক্রিকেটার এমন ব্যবাহারের প্রতিবাদ জানাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও নড়চড়ে বসে। তারা পুরো বিষয়টি চিঠি দিয়ে জানায় আইসিসি-কে। কিন্তু হলে কি হবে। তাতেও জল গলল না। এমনকি সেই ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারির বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি আইসিসি (Asia Cup)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পাকিস্তান তাদের এই দাবি মানা না হলে এশিয়া কাপের বাকি ম্যাচ খেলবে না বলে যে হুমকি দিয়েছিল, তা কি তারা বহাল রাখবে, নাকি একপ্রকার নতজানু হয়েই ফের মাঠে নামবে। এখন পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে সলমান আগারা যদি আরবের বিপক্ষে মাঠে না নামেন, তাহলে প্রতিপক্ষ দল পুরো পয়েন্ট পাবে। এবং পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ফলে এখন মহা সমস্যায় পড়েছে পিসিবি। তাদের অবস্থা এখন অনেকটা ‘শ্যাম রাখি না কুল রাখি’-র মত (Asia Cup)।

Related Articles