
The Truth of Bengal: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আগেই সুখবর মিলেছিল । এবার পুজোয় কলকাতায় আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। অক্টোবর মাসের ১৬ তারিখে শহরে থাকার কথা তাঁর। উদ্যোক্তা আলভারেজ স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। পুজোর আগে বেশ কয়েকটা পুজোও উদ্বোধন করবেন তিনি । তবে গাউচো জানিয়েছেন কলকাতায় তার শখের কথা। বলেছেন কলকাতায় এসে শিখবেন ক্রিকেট খেলা । সৌরভ গাঙ্গুলির হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি দিতে চান তিনি। সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন । তবে, ১৬ থেকে ১৮ অক্টোবর কলকাতায় থাকবেন তিনি। বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন তারকা।
ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর।এর আগে তিলোত্তমায় পা রেখেছেন পেলে, মারাদোনা, মেসির মতো কিংবদন্তি সব ফুটবলাররা। সম্প্রতিই এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর এবার পালা রোনাল্ডিনহোর।সারা বিশ্বই রোনাল্ডিনহোর পায়ের জাদুতে মুগ্ধ ছিল যখন তিনি খেলতেন। ব্রাজিল ছাড়াও রোনাল্ডিনহো ছিলেন বার্সেলোনার ফুটবলার। মেসি তখন ১৯ নম্বর জার্সি পরতেন আর রোলান্ডিনহো পরতেন ১০। দু’জনের দাপটে বার্সেলোনাকে তখন নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব ছিল বিপক্ষের কাছে। আর ভারতেও রোনাল্ডিনহোর ভক্ত সংখ্যা কয়েক কোটি। কলকাতায় তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই যে ভক্তদের ব্যাপক সমাগম হবে তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতাবাসী তৈরি হয়েছিলেন এক বিশেষ মুহূর্তের জন্য । কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । তাঁর পরবর্তী গন্তব্য ছিল মোহনবাগান ক্লাব। সেখানে নানা মুহূর্ত উপহার দিলেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেরও উদ্বোধন করেন। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে দেশে এবং বিদেশের মাটিতে বীরের সম্মান পেয়েছেন আর্সেনালের হয়ে এক সময়ের ব্রাত্য এই গোলরক্ষক। এমিলিয়ানোর দুদিনের সফরে ছিল একাধিক কর্মসুচি। তাদের কথা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
Free Access






