খেলা

Andre Russell: আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে টাটা রাসেলের, বিদায়বেলায় দিলেন বড় বার্তা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে তিনি দাগ টানবেন নিজের ক্রিকেট জীবনে।

Truth of Bengal: নিকোলাস পুরানের পর এবার আর0 এক ক্যারিবিয়ান তারকা চিরবিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তিনি দলের তারকা পিঞ্চ হিটার আন্দ্রে রাসেল (Andre Russell)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে তিনি দাগ টানবেন নিজের ক্রিকেট জীবনে। এক বিবৃতির মাধ্যমে তিনি বিদায়বার্তা দেন তাঁর ভক্ত সহ তাঁর সতীর্থদের। বলা বাহুল্য, রাসেলের এই সিদ্ধান্তে মন ভেঙেছে বহু ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীর।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে তিনি খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্ধশতরানের ইনিংস। এখানেই শেষ নয়, বল হাতেও তিনি বহু সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে উইকেট উপহার দিয়েছেন এবং ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড় উইন্ডিজদের পক্ষে। শুধু নিজের জাতীয় দলের হয়েই নয়, নিজের ফ্র্যাঞ্চাইজির হয়েও একাধিকবার ম্যাচ জিতিয়েছেন রাসেল। এক কথায় বলতে গেলে, তিনি একজন কমপ্লিট অলরাউন্ডার।(Andre Russell)

[আরও পড়ুনঃ Weather Alert: রোদের ঝলক দক্ষিণবঙ্গে, বৃষ্টি কমলেও রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি]

তবে এবার ৩৭ বছর বয়সে রাসেল নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে দাগ টানার সিদ্ধান্ত নেন। এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তাতে লেখা, “অনুভূতিটা শব্দে বোঝাতে পারবো না। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। ছোটবেলায় কখনোই আমি ভাবতে পারিনি যে আমি এই জায়গায় এসে পৌঁছাব। ক্যারিবিয়ান থেকে যে ক্রিকেটাররা আগামী দিনে উঠে আসবে, আমি চাই তাদের রোল মডেল হয়ে অবসর নিতে।” (Andre Russell)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, ২০১০ সালে আন্দ্রে রাসেল নিজের ক্রিকেট জীবন শুরু করেন শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে। তবে সেটিই ছিল তাঁর প্রথম ও শেষ টেস্ট। এছাড়া লিমিটেড ওভার ফরম্যাটে, তাঁর অভিষেক ঘটে ২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। টি-টোয়েন্টিতেও সেই বছরেই তিনি খেলতে নামেন। তিনি দলে থাকাকালীন ওয়েস্ট ইন্ডিজ ২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। (Andre Russell)

Related Articles