দলের পরিবর্তন নিয়ে অখুশি রামিজ রাজা
Ramiz Raja is unhappy with the change in the party

The Truth Of Bengal : পাকিস্তান ক্রিকেটে তুমুল ডামাডোলের পর এবার স্থিতিশীল অবস্থায় রয়েছে পিসিবি । ওডিআই বিশ্বকাপের হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে পিসিবি। খেলোয়াড়দেরকেও বহু কটাক্ষ হজম করতে হয়েছে। তার মাঝেই বহু পরিবর্তন হয়েছে । পরিবর্তন হয়ে চলেছে এখনও ।
তার মাঝেই এবার রামিজ রাজা পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন বোর্ড প্রধান টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১৫ জনের দল বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই দল নিয়ে তিনি খুশি নয়। সেই দলই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি । টি-টোয়েন্টি সিরিজে ০- ২ ব্যবধানে হেরে গিয়েছে পাক ক্রিকেট টিম। দল নিয়ে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করা চলছে দীর্ঘদিন ধরে তা একদম ঠিক নয় বলেই তার মত টি-টোয়েন্টি বিশ্বকাপের যে দল নামবে তাদের নিয়েই খেলতে নামা উচিত।
স্ট্রাইক রেট নিয়ে একদম ভাবী চিন্তা করা ঠিক নয় বলেই মত রামিজ রাজার। দলে সেরকম ক্রিকেটারও কেউ নেই। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার শাহিন শা আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল । যা তিনি প্রত্যাখ্যান করেছেন ।
পিসিবির নির্বাচক কমিটি সহ-অধিনায়ক পদ নিয়ে শাহিনের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু ফাস্ট বোলার তাদের প্রত্যাখ্যান করেছিলেন। অর্থাৎ নানান রকম সমস্যা এখনো লেগে রয়েছে পিসিবির অন্দরে । সঙ্গে নানান রকম পরিবর্তন। কখনো বাবর একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে তো কখনো শাহিন আফ্রীদি। জানি একদম খুশি নন রামিজ রাজা ।






