Afganistan: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা আফগানিস্তানের
রয়েছেন অলরাউন্ডার মহম্মদ নবি এবং বাঁ হাতি স্পিনার নূর আহমেদ ও অফ স্পিনার মুজিব ও ১৭ বছর বয়সী গাজানফর।
Truth of Bengal: আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আরবের মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্টের জন্য রবিবার ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার এই দলে আবার ফিরিয়ে আনা হল ‘রহস্যময়’ স্পিনার আল্লাহ মহম্মদ গাজানফার ও আর এক অভিজ্ঞ স্পিনার মুজিবউর রহমানকে। এই দুইজনই গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাইরে ছিলেন।(Afganistan)
[আরও পড়ুনঃ BJP Victory: সমবায় সমিতিতে জয় বিজেপির! উচ্ছাস কর্মীদের]
এবারের এশিয়া কাপের জন্য নিজেদের সেরা ক্রিকেটারদেরই দলে রেখেছে আফগান ক্রিকেট বোর্ড। বিশেষ করে তাঁদের বোলিং বিভাগে রয়েছেন অভিজ্ঞ স্পিনার রশিদ খান। রয়েছেন অলরাউন্ডার মহম্মদ নবি এবং বাঁ হাতি স্পিনার নূর আহমেদ ও অফ স্পিনার মুজিব ও ১৭ বছর বয়সী গাজানফর। আফগানদের এই বোলিং বিভাগ যে প্রতিযোগিতার অন্যতম সেরা বোলিং বিভাগ তা আর বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তান হল সেই দল যারা পারফরম্যান্সের বিচারে ভারতের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। গত এক বছরে রশিদখানদের সেরা পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ের বিপক্ষে তাদের দেশেরে মাটিতে সিরিজ জয় করা। এশিয়া কাপের জন্য আফগানিস্তান দলে জায়গা হয়নি তাদের টপ অর্ডারের অন্যতম ব্যাটার হজরতউল্লাহ জাজাই এবং অল রাউন্ডার জুবেইদ আকবরির। এদের পাশাপাশি প্রথম দল থেকে অতিরিক্ত তালিকায় জায়গা পেয়েছেন নাঙ্গেলিয়া খারতের-ও।(Afganistan)
স্পিনারদের পাশাপাশি আফগানদের পেস বোলিংকে নেতৃত্ব দেবেন লেফট-আর্ম পেসার ফাজালহক ফারুকি। তিনি ছাড়াও দলে আছেন নবীন-উল-হক ও ফরিদ আহমেদ মালিক। আফগানরা এশিয়া কাপে তাদের অভিযান শুরুর আগে আরবের মাটিতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন রশিদ-নবীনরা। সেখানে তারা ছাড়াও বাকি দুটি দেশ হল পাকিস্তান ও আরব আমীরশাহি।(Afganistan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এশিয়া কাপে আফগানিস্তান রয়েছে গ্রুপ বি-তে। তারা টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে ৯ সেপ্টম্বর আবুধাবিতে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং। গ্রুপ বিপ-তে আফগানিস্তান এবং হংকং ছাড়াও রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ।
একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত আফগান দল- রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জার্ডান, দারউইশ রাসুলি, সেদিকুল্লা অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নবি, সারাফুদ্দিন আশরফ, মহম্মদ ঈশাক, মুজিব-উর রহমান, এম গাজানফর, নূর আহমেদ, ফরিদ আহমেদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকি।অতিরিক্ত-ওফিউল্লাহ তারাখিল, নাঙ্গেলিয়া খারতে এবং আবদুল্লাহ আহমেদজাই।






