
The Truth of Bengal: লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে শহরে শাহ-নাড্ডা। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তাঁরা। আগেই বঙ্গ বিজেপিকে রাজ্যে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। টার্গেট পূরণে বঙ্গ বিজেপির কী করনীয় তার সুর বেঁধে দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গঠন করা হল বঙ্গ বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি।
টার্গেট ৪২ এ ৩৫। লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের শীর্ষ নেতা অমিত শাহ। লক্ষ্য পূরণে এবার রণকৌশল বেঁধে দিলেন শাহ-নাড্ডারা। কলকাতা সফরে এসে মঙ্গলবার দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করলেন তাঁরা। আর এই বৈঠক থেকে ১৫ জনের ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’ গঠন করেছে বিজেপির দুই শীর্ষনেতা।
পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিশীথ প্রামাণিক, জন বার্লার মতো কোনও মন্ত্রীর স্থান হয়নি এই কমিটিতে। এমনকি ওই কমিটিতে জায়গা হয়নি মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতার। বিজেপি সূত্রের খবর এই কমিটিতে আছেন, রাজ্য বিজেপির ১০ নেতা। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে ভিন রাজ্যের পাঁচ নেতাকেও রাখা হয়েছে।
Free Access






