খেলা

লাল বলের লড়াইয়ে অজিদের বিরুদ্ধে মাঠে নামবেন হরমনপ্রীতরা

Ind vs Aus

The Truth of Bengal: সাদা বলের পর এবার লাল বলের ক্রিকেটে লড়াই। বিশ্বের সর্বত্র লাল বলের ক্রিকেটে সিরিজ জয়ের কৃতিত্ব রয়েছে ভারতীয় মহিলা দলের। আগামীদিনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের মহারণ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি হয় দুই দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। এছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন হরমনরা। ভারত ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটের দু’টি টুর্নামেন্ট খেলেছে। টি-২০ টু্র্নামেন্ট ড্র হলেও, ওয়ানডে ফর্ম্যাটে জিতেছে ভারতীয় দল।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের মহারণ। আগামী বৃহস্পতিবার থেকে প্রথম এক দিনের ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত -অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচগুলো হবে যথাক্রমে ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ জানুয়ারি। টি-টোয়েন্টি ম্যাচ হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এক দিনের সিরিজে প্রথম বারের জন্য দলে ডাক পেয়েছেন সাইকা ইশাক এবং তিতাস সাধু। এছাড়া শ্রেয়াঙ্কা পাটিল এবং মন্নত কাশ্যপকেও ডাকা হয়েছে। এক দিনের সিরিজ ও টি-টোয়েন্টিতে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার- রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা।

ইতিহাস বলছে ভারতীয় দলের বিরুদ্ধে টেস্টে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। এখনও পর্যন্ত পাঁচ দিনের ফর্ম্যাটে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মোট ৪২ বার মাঠে নেমেছে। এর মধ্যে ভারতীয় দল ১৫টি ম্যাচে জয় পেয়েছে। প্রোটিয়া দল জিতেছে ১৭টি টেস্ট। দুই দলের ১০টি ম্যাচ ড্রয় হয়েছে। ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় দেখা যাবে ব্যাট বলের লড়াই। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ক্রিকেট খেলেন। কিন্তু তবুও এতদিন অলিম্পিকে ব্যাট বলের লড়াইয়ের সুযোগ ছিল না ভারতের। লস অ্যাঞ্জেলসের এর অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটের মুকুটে নতুন পালক।

Free Access

Related Articles