কলকাতারাজ্যের খবর

Janmashtami Holiday: জন্মাষ্টমীর ছুটি পিছিয়ে গেল! ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট ছুটি ঘোষণা রাজ্যের

এই উপলক্ষে রাজ্য সরকার জানিয়েছে, জন্মাষ্টমীর দিন রাজ্যের সব সরকারি দফতর, শাখা ও সংস্থাগুলি বন্ধ থাকবে।

Truth of Bengal: রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে পূর্বে জানানো হয়েছিল যে, জন্মাষ্টমী উদ্‌যাপন ১৫ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক প্রাপ্ত নতুন তথ্য ও সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্‌যাপন এ বছর অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট (Janmashtami Holiday)।

আরও পড়ুনঃ Football Tragedy: ফুটবলপ্রেমী দিবসে রক্তদান শিবির, ১৯৮০ সালের ট্র্যাজেডির স্মৃতিতে শ্রদ্ধা

এই উপলক্ষে রাজ্য সরকার জানিয়েছে, জন্মাষ্টমীর দিন রাজ্যের সব সরকারি দফতর, শাখা ও সংস্থাগুলি বন্ধ থাকবে। সরকারি ছুটি ঘোষণার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং অন্যান্য দফতরও সেদিন ছুটি পালন করবে।সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণ যাতে উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন এবং সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানসমূহ যথাযথ মর্যাদায় পালিত হয়, সেই উদ্দেশ্যে এই তারিখে ছুটি ঘোষণা করা হয়েছে (Janmashtami Holiday)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles