গঙ্গা জলবন্টন চুক্তিতে রাজ্যকে কেন অন্ধকারে রাখা হয়েছে, প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
Chief Minister's letter to the Prime Minister

The Truth of Bengal: গঙ্গার জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে আবার কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে এল। এবার কেন্দ্র রাজ্যকে অন্ধকারে রেখে ১৯৯৬সালের গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ করায় তা নিয়ে প্রতিবাদপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী পরিষ্কার লিখেছেন,প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে জল চু্ক্তি নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়ার আগে পশ্চিমবঙ্গের মানুষের কথা মনে রাখা প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশের সঙ্গে এপার বাংলার মানুষের একটা আত্মিক যোগ রয়েছে।‘আমি বাংলাদেশের মানুষকে সম্মান করি,তাঁদের ভালো হোক চাই।কিন্তু বর্তমান সময়ে জল অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার জন্য।
গঙ্গা জলবন্টন চুক্তিতে রাজ্যকে কেন অন্ধকারে রাখা হয়েছে, প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর#mamatabanerjee #narendramodiji #pmindia pic.twitter.com/uoL1fj5XBa
— TOB DIGITAL (@DigitalTob) June 24, 2024
তাই যেখানে বৃহত্তর অংশের মানুষের ওপর এই জলের প্রয়োজন রয়েছে সেই প্রশ্নে আমরা কখনও সমঝোতা করতে চাই না। নতুন চুক্তির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে মাসুল গুণতে হবে। আমি বুঝতে পারছি,১৯৯৬সালের ইন্দো-বাংলাদেশ ফারাক্কা চুক্তির সময় শেষ হওয়ার পর নতুন করে চুক্তির প্রয়োজন রয়েছে।কারণ সেই চুক্তি ২০২৬সালে শেষ হবে। এই ধরণের চুক্তি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে,তাই ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশে জল পাঠানোর ব্যবস্থা হলে তাতে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা মুশকিল হতে পারে। উল্লেখ করা যেতে পারে,পূর্ব ভারতও বাংলাদেশের জল সংক্রান্ত বিষয়টিতে অনেক বদল এসেছে।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জলের যোগান অনেকটাই কমে গেছে।এই প্রসঙ্গে জলঙ্গিও মাথাভাঙার নদীর কথা বলা যেতে পারে। এই দুটি নদী পদ্মার থেকে বিচ্ছিন্ন হওয়ায় জল কষ্ট বেড়েছে। এই জল চুক্তি পুনর্নবীকরণ নিয়ে এর আগে ২০১৭ ও ২০২২-এর চিঠির কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই তিস্তা জল চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশাও বাস্তব অবস্থা বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






