স্বাস্থ্য

সাবধান! পোড়া জায়গায় দাঁতের মাজন বা বরফ লাগাচ্ছেন? অজান্তেই ত্বকের ক্ষতি করছেন না তো

Applying toothpaste or ice to the burnt area

The Truth of Bengal: রান্নার সময় তেল ছিটকে এসে গলায় বা হাত পুড়ে যাওয়া স্বাভাবিক। সেই পোড়া অংশ কিছু দিন যেতে না যেতেই কালো স্পট পড়ে যায়। অনেকেই আছেন যারা রান্না করতে গিয়ে কোথাও পুড়ে গেলে বা ছেঁকা খেলে অ্যান্টিসেপটিক হিসাবে দাঁত মাজার পেস্ট বা বড়প্লাস অথবা যে কোন মলম লাগিয়ে ফেলেন। কিন্তু আদৌ কি তা স্বাস্থ্যের পক্ষে উপযোগী? আবার অনেকেই আছেন যারা পোড়া জায়গায় প্রথমে বরফ দেন। কিন্তু এইভাবে বরফ বা দাঁত মাজার মাজন লাগানো মোটেই ঠিক নয়, সেটা কি আপনি জানেন? কেন ঠিক নয় চলুন দেখেনি।

সেই পোড়া অংশ পরিষ্কার না করে আগে মাজন বা মলম দিয়ে দিলে সেই পোড়া অংশে অনেক সময় সেপ্টিক হয়ে যায়। ক্ষত স্থানের জ্বালা কমে ঠিকই কিন্তু তাড়াতাড়ি তা সেরে যাবে এমন মোটেও নয়। জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেলেও চিকিৎসকদের দাবি এই কাজ মোটেই করা ঠিক নয়। তাহলে ভাবছেন পুড়ে গেলে বা ছেঁকা খেলে কি করবেন। আপনাকে জল দিয়ে আগে ওই পোড়া অংশ ভালো করে পরিষ্কার করতে হবে। প্রায় ২০ মিনিট ধরে পরিষ্কার করতে হবে ওই অংশ। হাওয়ার মধ্যে সেই জায়গা ভালো করে শুকিয়ে নিতে হবে আপনাকে।

পরে পরিষ্কার ও পাতলা কাপড় দিয়ে ওই পোড়া অংশ আলতো আলতো করে মুছে ফেলতে হবে আপনাকে। পোড়া জায়গাটি যত শুকনো রাখবেন ততই ভালো। হাতে ফোস্কা পড়লে অনেকেই আছেন তা ফাটিয়ে দেন, কিন্তু এই অভ্যেস মোটেই ভালো নয়। চিকিৎসকদের মতে পোড়া জায়গায় মাজনের পরিবর্তে লাগাতে পারা যায় পেট্রোলিয়াম জেলি। জায়গাটি শুকনো না পর্যন্ত কোন ধরনের ক্রিম লাগানো যাবেনা ওই জায়গায়। আবার বাড়িতে যদি অ্যালো ভেরা আছে তাহলে তার জেলও লাগাতে পারেন আপনি। যদি বাড়িতে গজ আছে তাহলে পোড়া অংশটি আপনাকে গজ দিয়ে ঢেকে রাখতে হবে। এতে বাইরের ধুলো ধোঁয়া সবকিছু যেন না লাগে তা দেখতে হবে আপনাকে।

Related Articles