ধোঁকা দেওয়া স্বামীকে শিক্ষা দিলেন স্ত্রী, ব্যস্ত মলে অদ্ভুত প্রতিবাদ
Wife teaches cheating husband a lesson, strange protest at busy mall

Truth Of Bengal: নিউইয়র্কের ওয়াল্ট হুইটম্যান মলে সম্প্রতি ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনায়, একজন স্ত্রী তার ধোঁকাবাজ স্বামীকে প্রকাশ্যে লজ্জা দিলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্বামীকে দিয়ে বিশাল একটি সাইনবোর্ড পরিয়ে মলের ভেতর হাঁটতে বাধ্য করেন তিনি। বোর্ডে বড় অক্ষরে লেখা ছিল: “আমি দু’বছরের একটি সম্পর্ক করেছি। জিজ্ঞেস করুন কিভাবে।”
Her husband had a 2-year affair with another woman while his wife was pregnant, so she took him to Walt Whitman Mall this morning to do this 😭 pic.twitter.com/7GtdOYJ0uE
— FearBuck (@FearedBuck) November 23, 2024
স্বামী ছিলেন নির্লিপ্ত, কিন্তু স্ত্রী ছিলেন রাগান্বিত। মলে থাকা লোকজনকে উৎসাহিত করে তিনি জোরে বলছিলেন, “নির্ভয়ে বলুন, সে একজন প্রতারক। প্রতারক।” সাইনবোর্ডে একটি হ্যাশট্যাগও ছিল: #thespurnedbxtch।
ভিডিওতে দেখা যায়, স্ত্রী বেবি প্র্যাম ঠেলছিলেন, যা তার বক্তব্যের সমর্থনে একটি প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। তিনি জানান, যখন তিনি তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য অন্তঃসত্ত্বা ছিলেন, তখনই তার স্বামী এই দু’বছরের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।
ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে এটি আজ বিকেলে সামাজিক মাধ্যম X-এ পোস্ট করা হয় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এবং শত শত মন্তব্য এসেছে। মন্তব্যগুলোতে অনেকেই স্বামীকে সমর্থন করেছেন। তবে, ঘটনাটি নিয়ে অনেকে স্ত্রীর সাহস এবং অভিনব প্রতিবাদকেও প্রশংসা করেছেন।






