মেলায় গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার কিশোরী! রক্তাক্ত কাণ্ড, দেখুন ভিডিও
Teenage girl falls victim to horrific accident while going to fair! Bloody incident, watch video

Truth Of Bengal: মুহূর্তে আনন্দ বদলে গেল ভয়ে! মেলায় গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার এক কিশোরী। স্যুইংয়ে উঠতেই জড়িয়ে গেল চুল। ভয়ঙ্কর সেই মুহূর্তের ভিডিও দেখলে শিউরে উঠবেন। উত্তরপ্রদেশের কানৌজের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
कन्नौज
⏩झूला झूलते समय किशोरी के साथ हुआ हादसा
⏩झूले के पाइप में फंसकर किशोरी के सिर के बाल जड़ से उखड़े
⏩तालग्राम थाना क्षेत्र के माधोनगर गांव में हुआ हादसा#kannauj #hindikhabar #latestnews @kannaujpolice pic.twitter.com/RFVbdfUkRF
— हिन्दी ख़बर | Hindi Khabar 🇮🇳 (@HindiKhabar) November 11, 2024
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেয়েটির চুল স্যুইংয়ে আটকে যেতেই তাকে বাঁচাতে এগিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা. চুল ছিঁড়ে রক্তাক্ত কাণ্ড ! গুরুতর জখম অনুরাধা কাথেরিয়া নামে ওই কিশোরী। তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, অবস্থার অবনতি হলে লখনউয়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।
প্রসঙ্গত, প্রতি বছরই স্বামী নিত্যানন্দ সেবা সমিতির উদ্যোগে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয় মাধোনগরে। পুজো, নানারকম অনুষ্ঠানের পাশাপাশি মেলা জমিয়ে উপভোগ করতে ভিড় জমান সাধারণ মানুষ। তবে, মেলার এই রাইডগুলো অত্যন্ত বিপজ্জ্নক। সেফটি এক্সপার্টদের মতে, রাইডে ওঠার সময় সতর্ক থাকতে হবে। সিট বেল্ট সহ আর যা যা সেফটি মেসার রয়েছে, তা মাথায় রাখতে হবে।
এমন কোনও রাইডে ওঠার আগে চুল বেঁধে নেওয়া প্রয়োজন। আঁচল, ওড়না রাখতে হবে সাবধানে। নয়তো, কানৌজের মতো মারাত্মক ঘটনা আবারও ঘটতে পারে।






