রাজ্যের খবর

বিজেপির অনেক বিধায়ক অভিষেকের সঙ্গে দেখা করছেন, বিস্ফোরক মন্তব্য ফিরহাদের

Many BJP MLAs are meeting Abhishek, Firhad's explosive comments

Truth Of Bengal: বিজেপির পরিষদীয় দলে কি আবারও ভাঙন ধরতে চলেছে? ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ৭৭ টি আসন দখল করেছিল। পরবর্তীতে বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনে হেরে যায় বিজেপি, সেই আসনগুলি রাজ্যের শাসক দলের দখলে যায়। আবার বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সরাসরি গেরুয়া শিবির ছেড়ে নাম লেখান তৃণমূলে। আবারো কি বিজেপিতে ভাঙন অবশ্যম্ভাবী?

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচন। তালডাংরা বিধানসভার দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার ওই মন্তব্যের পর বিজেপিতে ভাঙনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। ফিরহাদ হাকিম দাবি করেন বিজেপির অনেক বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এমনকি অনেকেই অভিষেকের সঙ্গে দেখা করেছেন বলেও দাবি করেন তিনি।

ফিরহাদ হাকিমের দাবি, বিজেপির অনেক বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বলেছেন তারা বিজেপিতে থাকতে পারছেন না। বিজেপিতে থেকে কাজ করতে পারছেন না। এইসব বিধায়কদের অনেকেই শুভেন্দু অধিকারীর টিমের সদস্য বলেও মন্তব্য। ফিরহাদেরএই দাবি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে। উপনির্বাচনের প্রাক্কালে যা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। লোকসভা নির্বাচনে বড় বিপর্যয় ঘটেছে বিজেপির। রাজ্যে তাদের একাধিক আসন হাতছাড়া হয়েছে। একের পর এক উপনির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। এবার কি আবার পরিশোধীয় দলেষ ভাঙনের মুখে? রাজ্য রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Related Articles