অফবিট
অর্থাভাবে থেমে গিয়েছিল পড়াশোনা, যেভাবে আইএএস হলেন সামা পারভিন!

জলপাইগুড়ি জেলা প্রশাসন IAS, IPS হওয়ার স্বপ্ন দেখেন এমন তরুণ-তরুণীদের জন্য একটি সুযোগ করে দিয়েছে। জেলার বিভিন্ন কলেজের ২৬০ জন পড়ুয়াকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেবে রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ি শাখা।
বুধবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলাশাসক সামা পারভিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজের জীবনের গল্প শোনান। তিনি অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। তাঁর মা কখনো স্কুলে যাননি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সামা পারভিন পরিবারের প্রয়োজনে রেলে চাকরি নেন। কিন্তু তার মনে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন।
চাকরি করতে করতে তিনি ডিসটেন্স কোর্সের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। এরপর তিনি UPSC পরীক্ষা দেন। কয়েকবার চেষ্টার পর তিনি অবশেষে সফল হন।






