কলকাতা

Air India: ফের যান্ত্রিক সমস্যা এয়ার ইন্ডিয়ার বিমানে, মাঝপথে নামানো হল যাত্রীদের

Truth of Bengal: আরো একবার এয়ার ইন্ডিয়ার বিমানে পাওয়া গেলো ইঞ্জিনের সমস্যা। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু যান্ত্রিক সমস্যা থাকায় কলকাতা বিমানবন্দরে তা দাঁড়ায় এবং সেখানেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। বলা ভালো, সম্প্রতি আমহেদাবাদে বিমান দুর্ঘটনার পর যে হারে যান্ত্রিক সমস্যা ধরা পড়ছে, তা চিন্তা বাড়িয়েছে প্লেন যাত্রীদের (Air India)।

গত ১২ই জুন আমহেদাবাদে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা, যা কাঁপিয়ে দেয় গোটা ভারতবর্ষকে। মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এবং এর জেরে মৃত্যু হয় অনেকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে দেশের উপর। সমবেদনা জানানো হয় বিভিন্ন মহল থেকে। তবে এরপর থেকেই ধরা পড়ছে একের পর এক বিমানে যান্ত্রিক সমস্যা, যা আরো আতঙ্কিত করে তুলেছে প্লেন যাত্রীদের। বলা বাহুল্য, প্লেন যাত্রা করা ঠিক হবে কিনা, সেই সংশয় অনেকের মনেই তৈরি হয়েছে (Air India)।

আরও পড়ুন: Bankura: তৃনমূলের বুথ সভাপতিকে মাওবাদী নামাঙ্কিত চিঠি! পঞ্চাশ হাজার টাকা দেওয়ার দাবি

এবার এর মাঝেই ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পরল যান্ত্রিক সমস্যা। এআই ১৮০ বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময় রাত পৌনে একটা নাগাদ বিমানটি দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। তবে টেক-অফের সময় বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভোর ৫.২০ নাগাদ সকলকে নামিয়ে দেওয়া হয়।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

দীর্ঘ পরীক্ষা করেও তা ঠিক করা যায়নি এবং শেষ পর্যন্ত টারম্যাকে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানটি এখন সেখানেই রয়েছে এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখা হচ্ছে গ্রাউন্ড স্টাফদের তরফ থেকে। আমেদাবাদ দুর্ঘটনার পর যে হারে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়ছে, তা গোটা দেশকে আতঙ্কিত করে তুলেছে। এবার দেখার বিষয় কি পদক্ষেপ নেওয়া হয় এই সমস্যা মেটাতে (Air India)।

Related Articles