Truth Of Bengal: ভালবেসে ছোটদের লজেন্স কিনে দেয় না এমন মানুষের সংখ্যা খুবই কম। কখনও কখনও ছোটদের মন ভোলাতে, কান্না থামাতেও আমরা ভরসা রাখি লজেন্সের (Candy Choking) ওপর। কিন্তু শিশুদের এই লজেন্স খাওয়ানও কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন? সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো সামনে এসেছে। যে ভিডিয়ো দেখে আপনিও শিউড়ে উঠবেন।
Candy got stuck in the throat of a child travelling by Mettupalayam – Podanur MEMU this afternoon; child was in danger.
Swift & timely action by onboard RPF personnel brought the child out of danger. Medical attention provided at CBE and sent to GH.@GMSRailway @RailMinIndia pic.twitter.com/CYO2n64QwY
— DRM Salem (@SalemDRM) August 18, 2025
ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের। বছর দুই-এর একটি শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে আসেন এক মা। সে সময় শিশুটি কোনও লজেন্স (Candy Choking) খাচ্ছিলেন। হঠাৎ তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেই সঙ্গে নাক দিয়ে রক্তক্ষরণও হয়। মা কিছু বুঝতে না পেরে কান্নাকাটি শুরু করেন, কান্নার আওয়াজে সেখানে পৌঁছন আরপিএফের দুই কর্মী। তাঁরা শিশুটিকে উল্টো করে ধরে পিঠের ওপর চাপড় মারতে থাকেন, যদি লজেন্সটা বের করা যায়। কিন্তু করা যায়নি। এরপর শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তড়িঘড়ি নিজেদের প্রচেষ্টায় শিশুটির গলা থেকে লজেন্স বের করতে পারেন।
[আরও পড়ুন: শোরগোল বাংলায়! ‘মেন্টাল হেল্থের নামে পরোক্ষে কোন সার্ভে? মমতার অভিযোগ অস্বীকার কল্যাণী এমসের]
এই ঘটনা আমাদের আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। শিশুদের এভাবেই যখন তখন লজেন্স (Candy Choking) না কিনে দেওয়ায় ভাল। যদিও দেওয়া হয় সেদিকে যেন পূর্ণ নজর দেওয়া হয়। ভালবাসার থেকে ভাল রাখা বেশি জরুরি।






