সোরগোল বাংলায়! ‘মেন্টাল হেল্থের নামে পরোক্ষে কোন সার্ভে? মমতার অভিযোগ অস্বীকার কল্যাণী এমসের
তিনি অভিযোগ করেন, বিভিন্ন এজেন্সি বা সংস্থার নাম করে সাধারণ মানুষের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
Truth Of Bengal: ফের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রসঙ্গে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, “মেন্টাল হেল্থের নামে পরোক্ষ ভাবে এনআরসি সার্ভে করছে কল্যাণী এমস।”
মেন্টাল হেল্থের নামে এনআরসি সার্ভে! মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার কল্যানী এমসের pic.twitter.com/QhGHhTOeAY
— TOB DIGITAL (@DigitalTob) August 19, 2025
এনআরসি নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি বিভিন্ন এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে গোপনে এনআরসি কার্যকর করার চেষ্টা করছে। সরাসরি কল্যাণী এমস-কে নিশানা করে তিনি বলেন, “কল্যাণী এমসকে অনেক সাহায্য করেছি। উদ্বোধনের সময় আমাদের জানায়নি। এখন মেন্টাল হেল্থের নামে পরোক্ষে এনআরসি সার্ভে করছে।”
[আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন: নাগরিকের অস্তিত্ব ও সম্মানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ]
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে বলেন, “কোনও সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায়, আগে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন। রাজ্য সরকার যখন করবে, জানিয়ে দেবে।” নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, “মেন্টাল হেল্থের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা! সরাসরি দলের হয়ে করুক না। লোক নেই বলে?”
তিনি (Mamata Banerjee) আরও অভিযোগ করেন, বিভিন্ন এজেন্সি বা সংস্থার নাম করে সাধারণ মানুষের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তাঁর পরামর্শ, “রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না। সতর্ক থাকুন, সজাগ থাকুন।”
[আরও পড়ুন: Heavy Rain: ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা]
এদিকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কল্যাণী এমস। প্রতিষ্ঠানটির ডিরেক্টর রামজী সিংহ জানান, “এই সমীক্ষাটি শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই হচ্ছে। জনগণের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং চাহিদা মূল্যায়নের জন্যই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমীক্ষা চলছে।” তিনি আরও বলেন, “রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত ডিরেক্টরকে জানিয়েই পশ্চিমবঙ্গে এই কাজ করা হচ্ছে।”






