plane crash: বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্তে ৭২ ঘণ্টার অপেক্ষা, ভেঙে পড়েছেন পরিজনেরা
বলে পরিচিত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বিমান কীভাবে দুর্ঘটনায় পড়ল?
Truth Of Bengal: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টারও বেশি। কিন্তু এখনও দেহ হাতে পাননি মৃতদের পরিবারের সদস্যরা। (plane crash) কারণ, চিহ্নিত করার একমাত্র উপায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট, যা হাতে আসতে সময় লাগবে আরও অন্তত ৭২ ঘণ্টা। আর সেই দীর্ঘসূত্রিতা ঘিরেই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মৃতদের পরিজনদের মধ্যে।
আরও পড়ুন: World Test Championship: ২০৩১ সাল অবধি ইংল্যান্ডেই বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর
মুম্বইয়ের বাসিন্দা জাভেদ হারিয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তানকে। স্ত্রীর দেহ শনাক্তের জন্য তাঁর কাকাশ্বশুর দিয়েছেন নমুনা। বিজে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার থেকে জানানো হয়েছে, (plane crash)সেই নমুনা পাঠানো হয়েছে গান্ধীনগরের ডিএনএ পরীক্ষাগারে। সেখান থেকে রিপোর্ট এসে পৌঁছতে লাগবে তিনদিন। তারপর ট্রমা কেয়ারে আসবে রিপোর্ট, সেখান থেকে যাবে সিভিল হাসপাতালের কাসৌটি ভবনে। এরপর একে একে ফোন করে জানানো হবে মৃতের আত্মীয়দের।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
পরিজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও স্পষ্ট তথ্য দিচ্ছে না, সহযোগিতাও করছে না। মৃতদের আত্মীয়দের প্রশ্ন—ডিএনএ পরীক্ষার জন্য কেন এত সময় লাগছে? এই প্রক্রিয়া কি আরও দ্রুত করা যেত না?
একইসঙ্গে উঠছে আরেক প্রশ্ন—নিরাপদ বলে পরিচিত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বিমান কীভাবে দুর্ঘটনায় পড়ল? ছিল কি কোনও যান্ত্রিক ত্রুটি?(plane crash) থাকলে তা আগে ধরা পড়ল না কেন? দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট প্রকাশের দাবি তুলেছেন জাভেদ সহ একাধিক পরিবার।এদিকে আজ, শনিবার ধ্বংসস্তূপ থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। তদন্তকারী দল নমুনা সংগ্রহের কাজ করছে। এখনও বহু দেহ উদ্ধার হওয়া বাকি বলেই অনুমান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।






