Hina Khan: বিয়ের পার্টি বাতিল করলেন হিনা খান- নেপথ্যে কোন কাহিনি?
বিয়ের পর হিনা খান পাপারাৎজিদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন।
Truth of Bengal: কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ৪ জুন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে করেন হিনা খান। বিয়ের একগুচ্ছ ছবিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর হিনা খান পাপারাৎজিদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। আর সেই পার্টিই বাতিল করলেন অভিনেত্রী। তবে কি কারণে বিয়ের পার্টি বাতিল করলেন অভিনেত্রী?
আরও পড়ুন: Shubhangshu Shukla: অবশেষে দিন ঠিক হল শুভাংশু শুক্লাদের মহাকাশ যাত্রার
আসলে ১২ জুন ঘটে যাওয়া আমদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনার জন্যেই বিয়ের পার্টি বাতিল করেছেন অভিনেত্রী (Hina Khan)। আর যে কারণে ক্যামেরার সামনে পাপারাৎজিদের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী। এই বিষয়ে হিনা খানের একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি বলছেন, ‘একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল আমি আপনাদের সবাইকে আসতে বলেছিলাম আমরা ভেবেছিলাম আমরা একটি ছোট্ট একটা উদযাপন করব। কিন্তু গতকাল যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমার মনে হয় না এই সময়ে আমাদের কোনও উদযাপন করা উচিত। তাই আমরা এটা স্থগিত করছি। আমারা এর পরের বার এটা করব।’ উল্লেখ্য, হিনা যে ক্যানসারে আক্রান্ত সে খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। মারণ রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তীব্র যন্ত্রণায় ভুগছেন হিনা। কিন্তু তবুও কাজ থেকে ছুটি নেননি। ক্যানসারকে সঙ্গী করেই একের পর এক কাজ করেছেন অভিনেত্রী।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনও আবার ছবির শুটিংও সেরেছেন। বারবার তিনি প্রমাণ করেছেন তিনি মানসিকভাবে কতটা শক্তিশালী। আর জীবনের এই কঠিন সময়ে সবসময়ের জন্যে পাশে পেয়েছেন তাঁর প্রেমিক রকিকে। আর তাকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী (Hina Khan)। গত ৪ জুন রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। সবমিলিয়ে অসুস্থতা থাকলেও বিয়ে, কাজ সবটাই সামলাচ্ছেন ‘লড়াকু’ হিনা।






