লাইফস্টাইল

শপিং করতে ভালোবাসেন? কীভাবে করবেন বাজেট বুঝে স্মার্ট শপিং?

How to do smart shopping on a budget

The Truth of Bengal,Mou Basu: শপিংবিলাসী বাঙালির শপিং প্যারাডাইস বলতে যেমন বিভিন্ন শপিং মল রয়েছে তেমনই রয়েছে গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগান, দক্ষিণাপণ, উত্তরাপণের মতো চিরাচরিত শপিং ডেস্টিনেশনও। বেড়াতে গিয়েও বাঙালি আগে খোঁজে পছন্দের কেনাকাটি করার জায়গা। অনলাইনে হোক কিংবা সশরীরে গিয়ে শপিং করতে গিয়ে অনেক সময়ই অনেকে হাবিজাবি শপিং করে শপিংকার্ট ভরিয়ে ফেলেন। তাতে একদিকে বাজেটও যায় ফুরিয়ে। অনেকেই বুঝতে পারেন না কীভাবে বাজেট ফ্রেন্ডলি ভাবে নিজেদের পকেট বুঝে স্মার্ট শপিং করবেন। জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হল শপিং।

আসুন দেখে নিই কীভাবে করবেন স্মার্ট শপিং?

১) প্রথমেই শপিং করার আগে ছকে ফেলুন বাজেট। বাজেট আগে থেকে ছকে রাখলে বেশি খরচ করার প্রবণতা কমবে। তেমনই নিজেদের পকেটেও টান পড়বে না।
২) কেনাকাটা করার আগে একটু রিসার্চ করবেন। যে পণ্য কিনবেন তা নিয়ে বাজারে কেমন দাম, সে বিষয় ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। অনলাইন হোক কিংবা সশরীরে বাজার-দোকানে গিয়ে কেনাকাটা করার আগে অন্যরা সেই পণ্য নিয়ে কী ভাবছে, সেই মতামতে গুরুত্ব দিন।
৩) কেনাকাটা করতে যাওয়ার আগে শপিংয়ের তালিকা তৈরি করে নিন। আগে থেকে তালিকা ছকে রাখলে হাবিজাবি শপিং করে ফেলবেন না।
৪) বিভিন্ন দোকান-বাজারে, অনলাইন ই-কমার্স সাইটে যে পণ্য কিনবেন তার দামের তুল্যমূল্য বিচার করে নিন।
৫) অনলাইন ই-কমার্স সাইট হোক কিংবা বাজারে, দোকানে বা শপিং মলে, কখন কোথায় সেল দিচ্ছে তার খোঁজখবর রাখবেন। তা’হলে একদিকে বাজেট কম থাকে তেমনই আপনার পয়সাও বাঁচবে।
৬) কোয়ান্টিটি নয় কোয়ালিটি বা গুণমানের দিকে নজর দিন। গুণমানে ভালো জিনিসের দাম হয়ত বেশি হয় কিন্তু তা আসলে দীর্ঘমেয়াদে স্মার্ট বিনিয়োগ।
৭) অনেক সময়ই অনলাইন বা অফলাইনে কেনাকাটা করার জন্য কুপন মেলে। সেগুলো ব্যবহার করলে বাজেট কম লাগবে।
৮) অনেকেই কেনাকাটা করার সময় হাবিজাবি শপিং করে ফেলেন। তাই নিজেদের ওপর নিয়ন্ত্রণে রাখুন। ইচ্ছে থাকলেও আবেগের ওপর নিয়ন্ত্রণ করুন। ভেবেচিন্তে কেনাকাটা করুন।

Related Articles