বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা, কী বলছে আজকের রাশিফল?
পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখা উচিত।
Truth Of Bengal: আজকের দিনটি ১২ রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে এসেছে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কারও জীবনে আসতে পারে কর্মে সাফল্য, আবার কারও জন্য অপেক্ষা করছে সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক চ্যালেঞ্জ। দেখে নিন আজকের রাশিফল (Horoscope)।
[আরও পড়ুন: শেখ শাহজাহানের ছায়া জামালপুরে, অত্যাচারে সরব এলাকার মানুষ]
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোন সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা-ভাবনা করা জরুরি। আর্থিক দিক কিছুটা চাপ সৃষ্টি করতে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখা উচিত।
মিথুন (২২ মে – ২১ জুন): আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল। দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। আর্থিক দিক আজ উন্নতির ইঙ্গিত দিচ্ছে। তবে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): অপ্রত্যাশিত কোনো সুসংবাদ পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। প্রেমজীবনে আবেগের প্রাবল্য দেখা দিতে পারে (Horoscope)।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজকের দিন পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুভ। গোপন শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সচেতন থাকা ভাল। খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। বন্ধুদের সহায়তায় জটিল সমস্যার সমাধান মিলবে। প্রেমে অগ্রগতি হলেও ভুল সিদ্ধান্ত ঝুঁকি তৈরি করতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। নতুন কোন দায়িত্ব পেতে পারেন। পরিবারে কারও অসুস্থতা চিন্তার কারণ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ ভ্রমণ ও নতুন অভিজ্ঞতার দিন। শিক্ষার্থীরা ভাল ফল লাভ করবে। বিনিয়োগকারীদের জন্য সতর্ক থাকার বার্তা (Horoscope)।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): অর্থনৈতিক লেনদেনের সময় সাবধানতা প্রয়োজন। পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে ধৈর্য ধরে চললে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। ব্যবসায়িক চুক্তি থেকে লাভবান হবেন। তবে শারীরিক ক্লান্তি এড়াতে বিশ্রাম নেওয়া জরুরি।
[আরও পড়ুন: ভারতের ওপর ট্রাম্পের শুল্ক চাপানোর নিন্দা করলেন বিনয়]
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিন কর্মজীবনে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাবে। তবে সৃজনশীল কাজ ও শিল্পচর্চায় মনোযোগ দিলে প্রশান্তি আসবে (Horoscope)।






