এপ্রিলের শুরুতেই গ্রহের ফেরে বড়সড় সতর্কবার্তা, জানুন মেষ থেকে মীনের ভাগ্যফল
দেখে নিন আপনার রাশি কী বলছে
Truth Of Bengal: পঞ্জিকা অনুসারে আজ ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার। আজ চৈত্র কৃষ্ণা প্রতিপদ তিথি এবং চন্দ্র কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে ব্যাঘাত ও হর্ষণা যোগের পাশাপাশি চিত্রা ও স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। শুক্রবার যেহেতু দেবী লক্ষ্মীর দিন, তাই নাক্ষত্রিক অবস্থানে ৪টি রাশির জাতকরা আজ সব দিক থেকে উন্নতির মুখ দেখবেন। দেখে নিন আপনার রাশি কী বলছে।
মেষ রাশি: সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় আয়ের নতুন পথ প্রশস্ত হবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। তবে অহেতুক দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করতে পারে।
বৃষ রাশি: আজ আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিলাসবহুল জীবনযাত্রার কারণে খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে শত্রুরা সক্রিয় থাকবে, তাই কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন।
মিথুন রাশি: হৃদরোগ বা শারীরিক সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ মানসিক আঘাত পেতে পারেন। সন্তানের ক্যারিয়ার নিয়ে উদ্বেগ থাকলেও ছোটখাটো শিল্পকর্মে যুক্ত থাকলে লাভের মুখ দেখবেন।
কর্কট রাশি: কৃষি ও উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ দিনটি অত্যন্ত লাভজনক। দীর্ঘদিনের পাওনা টাকা আজ আদায় হতে পারে। পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা থাকলেও বয়স্কদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে।
সিংহ রাশি: জটিল কোনও সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। তবে আজ ভ্রমণে সাবধানে থাকুন, আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে।
কন্যা রাশি: সেবামূলক কাজে মানসিক শান্তি ও সাফল্য পাবেন। উচ্চশিক্ষা বা গবেষণায় উন্নতির যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো মতভেদ হতে পারে। প্রস্রাবজনিত বা হার্নিয়ার সমস্যায় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।
তুলা রাশি: আজ দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। নতুন বাড়ি বা সম্পদ কেনার সুযোগ আসবে। বিবাহযোগ্যদের বিয়ের কথা পাকা হতে পারে। ব্যবসায়িক নতুন পরিকল্পনা সফল হবে, তবে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন।
বৃশ্চিক রাশি: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে। তৃতীয় ব্যক্তির প্ররোচনায় সংসারে অশান্তি হতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অহেতুক ব্যয় বাড়তে পারে, তাই সঞ্চয়ে মন দিন।
ধনু রাশি: ব্যবসায়িক কৌশল পরিবর্তনে দারুণ সুফল পাবেন। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ মিটে যাবে। তবে নিকট আত্মীয়ের থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে।
মকর রাশি: দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখ ফিরবে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ এলেও কাউকে ঋণ দিয়ে সমস্যায় পড়তে পারেন। সহকর্মীদের থেকে সতর্ক থাকুন এবং গুরুজনদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখুন।
কুম্ভ রাশি: আজ কোনও অপ্রত্যাশিত সুযোগ আপনার জীবন বদলে দিতে পারে। সরকারি ক্ষেত্র থেকে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন কেনার যোগ থাকলেও সবাইকে অন্ধবিশ্বাস করবেন না।
মীন রাশি: কর্মক্ষেত্রে নতুন ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হবে। ভালো বন্ধুর সাহায্য আজ আপনার কাজে আসবে। তবে অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে। জল থেকে আজ সাবধানে থাকাই শ্রেয়।






