শেখ শাহজাহানের ছায়া জামালপুরে, অত্যাচারে সরব এলাকার মানুষ
গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে।
Truth Of Bengal: শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার জামালপুরে। শেখ শাহজাহানের মত সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে (Political Scandal)।
জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের মানুষ সরব হয়েছেন এই তৃণমূল নেতার অত্যাচারে। তাদের অভিযোগ এই ব্যক্তি নিজেকে বিভিন্ন সাংসদ, এম এল এ ঘনিষ্ঠ বলে এলাকায় প্রভাব দেখাতে শুরু করে। গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে।
[আরও পড়ুন: ভারতের ওপর ট্রাম্পের শুল্ক চাপানোর নিন্দা করলেন বিনয়]
তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতার বাড়ি জামালপুরে বেরুগ্রাম এলাকার চখনজাদি গ্রামে। এলাকার মানুষজন জানিয়েছেন শেখ ফিরোজ কোন বড় মাপের নেতা নয় তবে তার স্ত্রী ২০০৮ সাল থেকে একটানা পঞ্চায়েত প্রধান রয়েছে। তাদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকেই তিনি বেরুগ্রাম অঞ্চলের বেতাব বাদশা মনে করেন নিজেকে। তার বিরুদ্ধে এবার সন্দেশখালীর মত আন্দোলন শুরু করে দিয়েছেন এলাকাবাসী (Political Scandal)।
FB POST: https://www.facebook.com/share/v/19ks49qBFA/
অভিযোগ, একাধিক অসৎ পথে টাকা কামিয়েছে এই নেতা। লুটপাট হুমকি মসজিদের অর্থ হাতিয়ে নেয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন। ইতিমধ্যেই চখনজাদি বেরুগ্রাম সহ একাধিক এলাকার মানুষজন একত্রিত হয়ে ওই বেতাব বাদশার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।
[আরও পড়ুন: মহিলাদের এএফসিতে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের]
এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, দলের কোনও কর্মী বা কোনও সদস্য কোনও রকম অসামাজিক কাজ বা অপরাধ মূলক কাজ করলে তা দল কখনও বরদাস্ত করবে না। দোষীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে (Political Scandal)।






