নীল ষষ্ঠীর পুণ্য তিথিতে কার ভাগ্য খুলবে? জানুন আজকের রাশিফল
চলুন ১২ রাশির আজকের পূর্বাভাস এক ঝলকে দেখে নিই
Truth Of Bengal: নীল ষষ্ঠীর পুণ্য তিথি এবং চৈত্র কৃষ্ণা একাদশীর সংযোগে আজকের দিনটি বেশ ঘটনাবহুল। গ্রহের ফেরে কার কপালে জুটবে সুখ আর কার বাড়বে চিন্তা? চলুন ১২ রাশির আজকের পূর্বাভাস এক ঝলকে দেখে নিই:
মেষ: আজ পৈতৃক সম্পদ লাভের সুখবর পেতে পারেন। তবে বন্ধুদের অর্থ সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়বেন না। রোমান্টিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে।
বৃষ: আয়ের নতুন পথ খুলে যাবে, কিন্তু সংসারের খরচ আজ রাশ টানা কঠিন হবে। কর্মক্ষেত্রে হঠাৎ বদলির আদেশ আসতে পারে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তিত থাকবেন।
মিথুন: আজ অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলুন। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ক। দাম্পত্য কলহ মিটে গিয়ে শান্তি ফিরবে।
কর্কট: অফিস থেকে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। তবে টনসিল বা গলার ব্যথায় ভুগতে পারেন। কাঙ্ক্ষিত কোনো বস্তু আজ হাতে আসতে পারে।
সিংহ: অনেক দিন ধরে ঝুলে থাকা কাজ আজ আলোর মুখ দেখবে। পরিবারের অশান্তি মেটাতে আপনিই হবেন কান্ডারি। লিকুইড বা তরল দ্রব্যের ব্যবসায়ীদের আজ পোয়াবারো।
কন্যা: আজ বাজে খরচ করলে মাসের শেষে সমস্যায় পড়তে পারেন। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। হাড়ের সমস্যা বা পায়ে আঘাত লাগার ভয় আছে, সাবধানে পা ফেলুন।
তুলা: পারিবারিক বিবাদ মেটানোর জন্য আজকের দিনটি শুভ। কসমেটিকস ব্যবসায় ভালো মুনাফা হবে। তবে জলপথে ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা এড়িয়ে চলাই শ্রেয়।
বৃশ্চিক: আইনি ঝামেলায় জড়ালে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। আজ চাকরি পরিবর্তন না করাই বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে যেতে পারে।
ধনু: শরীর ভালো থাকবে এবং দীর্ঘদিনের কোনো স্বপ্ন আজ বাস্তব হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে, তবে অফিসের সহকর্মীদের শত্রুতা থেকে সাবধান।
মকর: সন্তানের সাফল্যে আজ আপনার মুখ উজ্জ্বল হবে। বাসস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা থাকলে তা এগোতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। পড়াশোনায় মন বসবে এবং আজ অমীমাংসিত দাম্পত্য কলহ মিটে যাবে।
মীন: আজ আপনার মেধা ও দক্ষতা প্রশংসিত হবে। রেস্তোরাঁ ও পর্যটন ব্যবসায়ীদের লক্ষ্মীলাভ হবে। তবে আজ মনের ভেতর দোটানা বা নেতিবাচক চিন্তা কাজ করতে পারে।






