আজ কর্মফলের দেবতা শনির দিন! সৌভাগ্য যোগের শুভ প্রভাবে কার জীবনে আসছে শুভ পরিবর্তন?
কিছু রাশির জীবনে আজ সুখবর ও সাফল্যের সম্ভাবনা প্রবল, আবার কিছু রাশিকে সতর্কতার সঙ্গে দিন কাটাতে হতে পারে।
Truth of Bengal: আজ সৌভাগ্য যোগের পাশাপাশি শোভন যোগের বিশেষ প্রভাব থাকবে। সঙ্গে রয়েছে ভরণী ও কৃত্তিকা নক্ষত্রের অবস্থান। জ্যোতিষ মতে শনিবার কর্মফলদাতা শনিদেবের আরাধনার দিন। আজ সূর্যোদয় ভোর ৪টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। গ্রহ-নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, কিছু রাশির জীবনে আজ সুখবর ও সাফল্যের সম্ভাবনা প্রবল, আবার কিছু রাশিকে সতর্কতার সঙ্গে দিন কাটাতে হতে পারে।
মেষ রাশি
পরিবারের কারও শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক খবর মন ভালো করবে। আইনি জটিলতা অনেকটাই কাটতে পারে। দূরে কোথাও যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সৃজনশীল কাজ ও সাংস্কৃতিক চর্চায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
অফিসে আজ তুলনামূলক স্বস্তিতে থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধা কাজ করতে পারে। ব্যবসায় অংশীদারির মাধ্যমে লাভের সুযোগ রয়েছে। কাছের কারও থেকে প্রত্যাশিত সাহায্য নাও পেতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। পরিবহণ বা লজিস্টিকস সংক্রান্ত কাজে লাভ হতে পারে।
মিথুন রাশি
ভ্রমণের সময় সতর্ক না থাকলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে অনুতাপের সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। শেয়ার বা ফাটকা বাজারে লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকি বুঝে পদক্ষেপ নিন। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
কর্কট রাশি
কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম না রাখলে অশান্তি তৈরি হতে পারে। পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। পারিবারিক চাপ মানসিক উদ্বেগ বাড়াবে। তবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে বড় সমস্যা এড়ানো সম্ভব। বয়স্ক সদস্যদের চিকিৎসায় অতিরিক্ত খরচ হতে পারে।
সিংহ রাশি
অনেকদিনের পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। বয়স্কদের হৃদ্রোগজনিত সমস্যা বাড়তে পারে। বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা নতুন সুযোগ পেতে পারেন। যৌথ ব্যবসায় হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো।
কন্যা রাশি
আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। গলা সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। বাড়ি কেনা বা নতুন নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। কোনও বিতর্কিত ঘটনার সাক্ষী হতে পারেন। ব্যবসায় আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। সমাজসেবামূলক কাজে অর্থব্যয় হতে পারে।
তুলা রাশি
দিনের শুরু থেকেই কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। চাকরির নতুন সুযোগ আসতে পারে। শরীর খুব একটা সঙ্গ নাও দিতে পারে, তাই বিশ্রাম প্রয়োজন।
বৃশ্চিক রাশি
শারীরিক অসুবিধা আগের তুলনায় কিছুটা কমবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ না করাই ভালো। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পুরোনো ঋণ শোধ করার সুযোগ পাবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
ধনু রাশি
ব্যবসায় আকস্মিক আর্থিক লাভ হতে পারে। দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। জলবাহিত রোগের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। কাছের বন্ধুর কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলতে পারে। বিয়ের আলোচনা এগোতে পারে।
মকর রাশি
সঞ্চয়ের ক্ষেত্রে আজ সাফল্য পাবেন। আত্মীয়দের মধ্যে বিবাদ তৈরি হতে পারে। ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্পষ্ট কথা বলার কারণে কিছু মানুষের বিরাগভাজন হতে পারেন। পুরোনো বন্ধুর সাহায্যে উপকৃত হবেন। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি
অর্থ বিনিয়োগে আজ বাড়তি সতর্কতা প্রয়োজন। দাঁত বা গলার সমস্যা কষ্ট দিতে পারে। ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের কারও অসুস্থতা চিন্তা বাড়াতে পারে। অসাবধানতায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মতভেদ দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
মীন রাশি
মানসিক চাপ ও অবসাদ বাড়তে পারে। নতুন বাড়ি কেনা বা সম্পত্তি সংক্রান্ত সুখবর মিলতে পারে। পুরোনো রোগ ফের সমস্যায় ফেলতে পারে। কাউকে ভেবে-চিন্তে অর্থ ধার দিন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। অবিবাহিতদের জন্য সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। ভ্রমণ বা কাজের প্রয়োজনে দূরে যেতে হতে পারে।





