লাইফস্টাইলস্বাস্থ্য

অবসাদ, উদ্বেগ কমায়, অনিদ্রার সমস্যা দূর করে এলাচ

Why Cardamom is good for health?

The Truth of Bengal, Mou Basu: পৃথিবীতে যত রকম সুগন্ধি মশলা পাওয়া যায় তার মধ্যে এলাচ অন্যতম। এলাচ বা Cardamom কে “কুইন অফ স্পাইসেস বা মশলার রানি” বলে ডাকা হয়। জাফরান আর ভ্যানিলার পর দামি সুগন্ধি মশলা হিসাবে তৃতীয় স্থানে আছে ছোট এলাচ। খাদ্য ও পানীয়র স্বাদ গন্ধ বৃদ্ধির পাশাপাশি ভেষজ গুণে সমৃদ্ধ ছোট এলাচ নিরোগ থাকতেও সাহায্য করে। ছোট এলাচে মেলে যে এসেন্সিয়াল অয়েল যা মানসিক উদ্বেগ কমায়, অনিদ্রার সমস্যা দূর করে। মানসিক চাপ ও অবসাদ দূর করতে দারুণ কাজ দেয় ছোট এলাচ। ডিপ্রেশনের পাশাপাশি অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কমাতে দারুণ উপকারী ছোট এলাচ। ছোট এলাচ চায়ের মধ্যে ফুটিয়ে নিন অথবা ছোট এলাচ জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই জল ঠান্ডা করে ছেঁকে নিয়ে খান। দেখবেন মিরাকল হচ্ছে। ছোট এলাচে মেলে সামান্য পরিমাণে ভিটামিন বি আর সি। ফ্যাট নেই। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ও ফসফরাসের মতো খনিজ পদার্থ।

ছোট এলাচ পরিপাক বা হজমশক্তি বাড়ায়। খাবার হজম করতে সাহায্য করে। ছোট এলাচে মেলে প্রচুর পরিমাণে ফাইবার যা পরিপাক ক্রিয়া ঠিক রাখে। নিয়মিত ছোট এলাচ খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট ফুলে যাওয়ার সমস্যা হয় না। নিয়মিত রান্নায় ছোট এলাচ ব্যবহার করলে ওজন নিয়ন্ত্রণে থাকে। বেলি ফ্যাট বা পেটের জমে থাকা চর্বি ঝরে যায়।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ছোট ছোট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ছোট এলাচ দিয়ে তৈরি মশলা চা খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ বের হয়ে যায়। শরীরকে নিরোগ রাখে, আয়ু বৃদ্ধি করে ছোট এলাচ।

অ্যান্টি ইনফ্লেমটরি গুণ থাকায় ক্রনিক অসুখে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ফ্যাটি লিভার সারাতে ছোট এলাচ দারুণ উপকারী।

প্রাচীন কাল থেকে আর্য়ূবেদে বমিভাব, আলসার, পেট ভার ইত্যাদির সমস্যা সারাতে ছোট এলাচ ব্যবহার করা হয়। ছোট এলাচ পাকস্থলী ও অন্ত্রের উৎসেচক বা এনজাইমের ক্ষরণ বাড়িয়ে তোলে, খাবার হজম হয় সহজে।

অ্যান্টিঅক্সিডেন্ট ও ডাইইউরেটিক গুণ আছে বলে হাইপারটেনশনের রোগীদের রক্তচাপ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছোট এলাচ। রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ বের করে নিয়মিত প্রস্রাবে সাহায্য করে। কিডনি আর হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

ছোট এলাচ দাঁতের ক্ষয়, ক্যাভিটি হওয়া রোধ করে। মাউথ ফ্রেশনার হিসাবে ছোট এলাচ খেতে পারেন। হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগলে রোজ ৪-৬টি ছোট এলাচ চিবিয়ে খেলে উপকার পাবেন। রোজ কয়েকটা ছোট এলাচ জলে ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখুন। ওই জল মাউথওয়াশ হিসাবে ব্যবহার করুন। ড্রাই মাউথ বা জেরোস্টমিয়ার চিকিৎসায় ছোট এলাচ ব্যবহার করা হয়। প্রতিদিন কয়েকটা ছোট এলাচ মুখে রেখে দিলে উপকার মেলে।

লিভারের রোগ সারায় ছোট এলাচ। ট্রাইগ্লিসারাইড আর ব্যাড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে ছোট এলাচ হার্টের বন্ধু।

ছোট এলাচ খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী কারণ ছোট এলাচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ওজন কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

ক্ষতিকর টিউমার কোষের বৃদ্ধি আটকে ছোট এলাচ পাকস্থলী, কোলন ও রেক্টাল ক্যানসার প্রতিরোধ করে।

মধুর সঙ্গে ছোট এলাচ মিশিয়ে খেলে জ্বর, সর্দিকাশি উপশম হয়। গলার স্বর ভেঙে গেলে অল্প পরিমাণে দারচিনি, ছোট এলাচ ও গোলমরিচ গুঁড়ো জলে ফুটিয়ে খেলে ভালো কাজ দেয়। ফুসফুসে রক্ত সঞ্চালন বাড়ায় বলে রেসপিরেটরি ডিজিজের চিকিৎসায় কার্যকরী ছোট এলাচ।

দুধের সঙ্গে অল্প পরিমাণে ছোট এলাচ থেঁতো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে খেলে ত্বক আর চুল ভালো থাকে। সম পরিমাণে দারচিনি, ছোট এলাচ আর তেজপাতা গুঁড়ো করে নিয়ে রোজ খেলে ত্বক ভালো থাকে।

Related Articles