Voter Adhikar Yatra: ‘ভোটার অধিকার যাত্রা’য় তৃণমূলের প্রতিনিধি হয়ে যোগ দেবেন ইউসুফ-ললিতেশ
গোটা বিহার জুড়ে এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে রাহুল গান্ধী-তেজস্বী যাদবদের 'ভোটার অধিকার যাত্রা'।
Truth Of Bengal: আগামী সোমবার, ১ সেপ্টেম্বর, এসআইআরকে কেন্দ্র করে সমাবেশ করা হবে কংগ্রেস ও আরজেডির তরফ থেকে। এবার ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দেবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, ভোটমুখী বিহারে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর এই বড় কর্মসূচিতে যোগ দেবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের ঘাসফুল শিবিরের নেতা ললিতেশ ত্রিপাঠী।(Voter Adhikar Yatra)
আরও পড়ুনঃ Bakreshwar: বক্রেশ্বর ধামকে আধুনিক পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার পরিকল্পনা
গোটা বিহার জুড়ে এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে রাহুল গান্ধী-তেজস্বী যাদবদের ‘ভোটার অধিকার যাত্রা’। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ও ভোট চুরির প্রতিবাদে কংগ্রেস-আরজেডির এই মহা কর্মসূচি বর্তমানে সেখানকার প্রতিটা লোকের মুখে আলোচনার বিষয়। বিহারবাসীদের একাংশ মনে করছেন যে এর জেরে কিছু হলেও ফায়দা হতে পারে কংগ্রেস-আরজেডির। আবার অনেকে মনে করছেন গেরুয়া শিবিরেরই দাপট অব্যাহত থাকবে বিহারে।(Voter Adhikar Yatra)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এমন পরিস্থিতিতে এবার এই যাত্রায় যোগ দিতে চলেছেন তৃণমূলের প্রতিনিধিরাও। ইউসুফ পাঠান ও ললিতেেশ ত্রিপাঠী যোগ দেবেন বলে খবর। রাহুল গান্ধীর তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য দুজনের পক্ষে আসা সম্ভব নয়। সেই কারণেই ইউসুফ ও ললিতেশ প্রতিনিধি হিসেবে যাবে।(Voter Adhikar Yatra)
রাজনৈতিক মহল মনে করছে যে যেভাবে অন্যান্য আঞ্চলিক দলগুলিকে যাত্রায় নিয়ে এসে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস-আরজেডি, তাতে একটু হলেও চাপে থাকবে গেরুয়া শিবির। ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেস-আরজেডির এই কর্মসূচি সাধারণ মানুষের মনে ইতিমধ্যেই দাগ কেটেছে এবং তার ব্যাপক প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে। শুধু তাই নয়, অনেকে মনে করছেন যে সরকার বদল হতে পারে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।(Voter Adhikar Yatra)






