দেশ

Air India: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন কোম্পানীর সিইও

সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, ‘ তদন্ত এখনও অনেকটাই বাকি।

Truth of Bengal: গত ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার এআই ১৭১  বিমানটি রানওয়ে ছাড়ার কিছুসময়ের মধ্যেই ভেঙে পড়ে। যার জেরে ২৬০ জনের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার এক মাস পরে প্রকাশিত হয়েছে প্রাথমিক তদন্ত রিপোর্ট।এই প্রেক্ষিতে সংস্থার এমডি ও সিইও ক্যাম্পবেল উইলসন সোমবার কর্মীদের উদ্দেশে একটি বার্তা জারি করেন। সেখানে তিনি সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভরসা জোগান কর্মীদের (Air India)।

আরও পড়ুন: Asansol Municipal Corporation: সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করবে আসানসোল পুর নিগম, কীভাবে করবেন আবেদন?

সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, ‘ তদন্ত এখনও অনেকটাই বাকি। প্রাথমিক রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট—বিমান রক্ষণাবেক্ষণ বা যান্ত্রিক দিক থেকে কোনও গাফিলতি ছিল না। বিমানে কোনও পূর্ববর্তী ত্রুটি ছিল না।’ সিইও আরও বলেন, বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ পুরোপুরি সচল ও পরীক্ষিত ছিল।রক্ষণাবেক্ষণের নিয়ম মেনে সমস্ত বাধ্যতামূলক কাজ করা হয়েছিল।জ্বালানির মান বা পাইলটদের শারীরিক অবস্থাতেও কোনও ত্রুটি ছিল না।উড়ানের আগে নিয়ম মেনে মেডিক্যাল চেক করানো হয়েছিল পাইলটদের। তবে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। সেখানে প্রকাশ করা হয়েছে দুই পাইলটের কথোপকথন।  সেখানেই জানা যায়, ইঞ্জিনে জ্বালানি পৌঁছোনো বন্ধ হওয়ায় দু’টি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। এরজেরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই পুরো ঘটনা নিয়ে এখন চলছে তদন্ত (Air India)।

Truth of Bengal: https://www.facebook.com/share/193NB43TzC/

অন্যদিকে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ৭৮৭ বিমান ডিজিসিএ-র অধীনে পরীক্ষা করা হয়। প্রতিটি বিমানকে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। সোমবার এমনটাই জানান এয়ার ইন্ডিয়ার সিইও। তিনি বলেন, ‘ আমরা সমস্ত নিয়ম মেনে চলছি। ভবিষ্যতে যদি নতুন কোনও নিয়ম বা নির্দেশিকা আসে, তাও মেনে চলা হবে।‘ সেইসঙ্গে ক্যাম্পবেল উইলসন কর্মীদের উদ্দেশে বলেন, ‘ এই দুর্ঘটনায় যাঁরা প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা একসঙ্গে একটি দল হিসেবে কাজ করব এবং বিশ্বজুড়ে যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’ প্রাথমিক তদন্ত রিপোর্টে যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের গাফিলতির প্রমাণ না মিললেও, কীভাবে এত বড় বিপর্যয় ঘটল—তা নিয়ে এখনও পূর্ণ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য বিশেষ বার্তা দিলেন সিইও ক্যাম্পবেল উইলসন (Air India)।

Related Articles