কলকাতা

পয়লা বৈশাখের পরেই বঙ্গ ভোটের দিনক্ষণ

বঙ্গ বিধানসভা ভোট, সম্ভাব্য তিন দফায় নির্বাচন

Truth Of Bengal: রবিবার ১৫ মার্চ দিল্লির বিজ্ঞান ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী রাজ্যগুলির নির্ঘণ্ট প্রকাশ হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন দফার মধ্যে নির্বাচন হবে। মনে করা হচ্ছে বঙ্গের বিধানসভা নির্বাচন তিন দফাতে হওয়ার সম্ভাবনা বেশি। পয়লা বৈশাখের পরেই বঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী মে মাসের তিন তারিখের মধ্যে গণনা পর্ব শেষ হবে বলে কমিশন সূত্রে খবর। ২২,২৬,৩০ এপ্রিল এই তিন দফায় বিধানসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল চারটের সময় দিল্লির বিজ্ঞান ভবন থেকে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা হয়ে যাবে।

Related Articles