কলকাতা

Voter List: নির্বাচন কি মৃতরা দেবে?’ যাদবপুর-সোনারপুর দক্ষিণ নিয়ে সুজনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি

সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, যাদবপুর ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁটিয়ে দেখে তাঁরা অসংখ্য মৃত ভোটারের নাম খুঁজে পেয়েছেন।

Truth of Bengal: আসন্ন উপ-নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলল সিপিএম। যাদবপুর এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা স্ক্যান করে সেখানে প্রচুর মৃত ভোটারের নাম রয়েছে বলে দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি এই বিষয়ে তথ্য-প্রমাণ সহ নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, যাদবপুর ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁটিয়ে দেখে তাঁরা অসংখ্য মৃত ভোটারের নাম খুঁজে পেয়েছেন। তিনি এই অভিযোগ প্রমাণ করতে ডেথ সার্টিফিকেট সহ প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মৃত ভোটারদের নাম তালিকায় থাকাটা অত্যন্ত উদ্বেগের, এবং এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

Related Articles